Thursday, April 2, 2026

বিজেপি প্রার্থী রাহুল সিনহাকে ঘিরে হাবড়ায় ব্যাপক বিক্ষোভ

Date:

Share post:

এবার বিক্ষোভের (Agitation) মুখে রাজ্য বিজেপির (BJP) প্রাক্তন সভাপতি রাহুল সিনহা (Rahul Sinha)। উত্তর ২৪ পরগনার হাবড়া (Habra) কেন্দ্রের প্রার্থী রাহুল সিনহা। নিজের প্রচারে বেরিয়ে আজ, মঙ্গলবার সকালে ছিলেন বাধার মুখে পড়েন তিনি রাহুল সিনহা এদিন যখন হাবড়া পুরসভার সামনে পৌঁছয়, তখন তাঁকে ঘিরে ধরে চলে বিক্ষোভ। মূলত পুরসভার সাফাই কর্মীরা তাঁর বিরুদ্ধে “গো ব্যাক” স্লোগান তুলতে থাকেন।

সরকারি অফিস চলাকালীন অনৈতিক ও বেআইনি ভাবে সেখানে ঢুকে কেউ ভোটের প্রচার চালাতে পারেন না। কিন্তু সেই কাজটি করেছেন বিজেপি প্রার্থী রাহুল সিনহা। যা নির্বাচনী বিধিভঙ্গের সামিল। এবং সেই কারণেই তাঁকে ঘিরে বিক্ষোভ বলে জানিয়েছেন সাফাই কর্মীরা।

আরও পড়ুন-নন্দীগ্রামে ভোটের দিনেই মোদির রাজ্য সফর, সভাও

অন্যদিকে রাহুল সিনহার দাবি, তিনি পুরসভার বাউন্ডারির বাইরে চায়ে পে চর্চায় যোগ দিয়েছিলেন। সাফাই কর্মীরা তৃণমূলের কথায় বিক্ষোভ দেখাচ্ছে বলে দাবি বিজেপি নেতার। অন্যদিকে তৃণমূলের দাবি, হাবড়ার মানুষ বিজেপিকে চায় না। তাই এই বিক্ষোভ। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।

Advt

Related articles

IPL: ম্যাচ হেরেই পন্থকে তিরস্কার! আইপিএলের শুরুতেই বিতর্কে গোয়েঙ্কা

আইপিএলে (IPL) প্রথম ম্যাচ হেরেই স্বমহিমায় সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। অতীতেও দলের খারাপ পারফরম্যান্সের জন্য অধিনায়ক কেএল রাহুলকে...

হরধনু হাতে রামবেশী রণবীর! ‘রামা’র প্রথম লুক ফাঁস আলিয়ার 

সাত বছরের দীর্ঘ প্রতিক্ষা শেষে প্রকাশ্যে 'রামা'য় (Rama) রণবীর কাপুরের (Ranbir Kapoor) লুক। হনুমান জয়ন্তী উপলক্ষে প্রথম ঝলক...

“আমাদের পচা মাল…” তালডাংরার বিজেপি প্রার্থীকে তীব্র কটাক্ষ, দলীয় প্রার্থীর জয়ের বার্তা তৃণমূলের সেনাপতির

"আমরা যাঁদের ফেলে দিই, বিজেপি (BJP) তাঁদের মাথার উপরে বসায়। তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর নথিভুক্ত হয়েছে। সিমলাপাল থানায়...

এবার দুর্দান্ত খেলা হবে: মালদহে পুরনো স্লোগান আরও তীব্র করলেন তৃণমূল সুপ্রিমো

ছাব্বিশের নির্বাচনের আগে ফের খেলা হবে স্লোগান তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখে। বৃহস্পতিবার, মালদহের (Maldah)...