Saturday, June 20, 2026

নন্দীগ্রামে ভোটের দিনেই মোদির রাজ্য সফর, সভাও

Date:

Share post:

নন্দীগ্রামে যখন ভোট চলবে, তখনই দক্ষিণ ২৪ পরগনার জয়নগর এবং হাওড়ার উলুবেড়িয়াতে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM MODI)৷

আগামী ১ এপ্রিল নন্দীগ্রামে (Nandigram) ভোট৷ সেইদিনেই রাজ্যে প্রধানমন্ত্রীর এই নির্বাচনী সফর এবং সভার দিন ধার্য করার পিছনে প্রচ্ছন্নভাবে কোনও কৌশল কাজ করছে বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ ওইদিনের এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেও মনে করা হচ্ছে৷

আরও পড়ুন-দুষ্কৃতী তাণ্ডবে পুড়ে ছাই ওস্তাদ আলাউদ্দিন খাঁয়ের শেষ স্মৃতিটুকু

সূত্রের খবর, ভোট প্রচারে রাজ্যে আরও ১৫টি সভা এবং রোড শো করবেন প্রধানমন্ত্রী৷ ১ এপ্রিল জয়নগর এবং উলুবেড়িয়ার সভা ছাড়াও পরবর্তী কালে আরামবাগ, কোচবিহার, সোনারপুর, শিলিগুড়ি, কল্যাণী, বর্ধমান, বারাসত, কৃষ্ণনগর, গঙ্গারামপুর, মুর্শিদাবাদ, আসানসোল, মালদহে প্রধানমন্ত্রী সভা করবেন৷ এছাড়া দক্ষিণ কলকাতায় প্রধানমন্ত্রী রোড-শো করতে পারেন। জানা গিয়েছে, দক্ষিণ কলকাতায় আগামী ২৩ এপ্রিল দলের প্রার্থীদের নিয়ে প্রধানমন্ত্রী রোড-শো করে শেষমুহুর্তে গেরুয়া পালে ঝড় তোলার চেষ্টা করবেন৷

Advt

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...