Friday, April 3, 2026

গঙ্গাবক্ষে মদনের সঙ্গে রঙের উৎসবে পায়েল-তনুশ্রী-শ্রাবন্তী, কটাক্ষ শ্রীলেখার

Date:

Share post:

গঙ্গাবক্ষে তৃণমূল প্রার্থী মদন মিত্রকে (Madan Mitra) রঙ মাখাতে ব্যস্ত বিজেপি প্রার্থী শ্রাবন্তী-পায়েল-তনুশ্রী। এরপর মদনের সঙ্গে এই তিন অভিনেত্রীর চলল সেলফি তোলার ধুম। সোশ্যাল মিডিয়ায় আপাতত সেসব ছবি-ভিডিও ভাইরাল। আর তা নিয়ে সমালোচনা চলছে জোর। বাম সমর্থক তথা অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) তীব্র কটাক্ষ করেছেন তাঁদের।

মদন মিত্রের সঙ্গে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার এবং তনুশ্রী চক্রবর্তীর তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে শ্রীলেখা লিখেছেন, “বিজেমূলের হোলি/দোল চলছে বাংলার ক্রাশের সাথে, ভালোই চালিয়ে যান আপনারা।”

আরও পড়ুন-বিজেপি প্রার্থী রাহুল সিনহাকে ঘিরে হাবড়ায় ব্যাপক বিক্ষোভ

ভোটের আবহে বামেদের হয়ে বিভিন্ন মঞ্চে সরব হয়েছেন শ্রীলেখা মিত্র। কখনও নন্দীগ্রামে সিপিএম প্রার্থী (CPM Candidate) মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে প্রচারে গিয়ছেন, কখনও নিউটাউনে সপ্তর্ষি দেবের সঙ্গে আবার কখনও বালির প্রার্থী দিপ্সিতা ধরের সঙ্গে প্রচার সেরেছেন শ্রীলেখা। এরই মাঝে বিজেপির তারকা প্রার্থী (BJP Candidate) ও তৃণমূলের কামারহাটির প্রার্থী মদন মিত্রর একসঙ্গে দোল উৎসবে যোগ দেওয়া নিয়ে কটাক্ষ করেন অভিনেত্রী।

রবিবার একটি বেসরকারি চ্যানেলের দোলের অনুষ্ঠানে মদন-শ্রাবন্তী-পায়েল-তনুশ্রীকে দেখা গিয়েছিল। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্কের ঝড়। কিন্তু তনুশ্রী-পায়েলদের কথায়, অনুষ্ঠানটি শুধুমাত্র রঙের উৎসব ছিল। তাতে কোনও রাজনৈতিক রং ছিল না।

Advt

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...