Tuesday, June 23, 2026

ফের গোষ্ঠীকোন্দল, দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্দল হিসেবে লড়বেন বিজেপির মণ্ডল সভাপতি

Date:

Share post:

প্রার্থী নিয়ে অসন্তোষ বিজেপির পিছু ছাড়ছে না । ক্ষোভ, বিক্ষোভ ভাঙচুরের পর এবার দলীয় প্রার্থীর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে নির্দল হিসেবে মনোনয়ন জমা ।
বিজেপি প্রার্থী উপযুক্ত নয়। শুধু তাই নয়, স্ত্রীকে পঞ্চায়েত প্রধান করার জন্য তৃণমূলের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এমনই অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধেই নির্দল হিসেবে মনোনয়ন দাখিল করলেন মেটেলি উত্তর মণ্ডলের সভাপতি রবার্ট মুন্ডা।
মঙ্গলবার মাল মহকুমা শাসকের দফতরে মনোনয়ন পত্র জমা দেন তিনি ।রবার্ট মুন্ডা বলেন, আমি দলের ব্লক সভাপতি ছিলাম। বর্তমানে যিনি দলের প্রার্থী হয়েছেন তিনি গত পঞ্চায়েত ভোটে দলের টিকিটে জিতে বউকে পঞ্চায়েত প্রধান করার জন্য তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগসাজশ করে ছিলেন। তিনি উপযুক্ত প্রার্থী নন। তাকে চ্যালেঞ্জ জানাতেই নাগরাকাটা(Nagrakata) বিধানসভা আসনে আমি নির্দল হিসাবে প্রার্থী হয়েছি। নির্বাচনে জিতে আমার প্রথম কাজ হবে চা শ্রমিকদের(Tea workers) জমি পাট্টা ও নূন্যতম মজুরি দেওয়ার ব্যবস্থা করা।

নাগরাকাটা বিধানসভায় বিজেপির তরফে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হয়েছে পুণা ভেংরা মুণ্ডাকে। আর তাঁর বিরুদ্ধেই অভিযোগ তুলে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন রবার্ট মুণ্ডা।

Advt

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...