Saturday, April 4, 2026

অতিমারি সতর্কতা : আপাতত বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পড়তে হবে না

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

করোনা আতিমারি বাড়তে থাকায় আদালতের বিচারক ও আইনজীবীদের কালো কোট ও গাউন পরার প্রয়োজনীয়তা নেই বলে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি Chief justice of Supreme court সৈয়দ মাহমুদ হোসেন। মঙ্গলবার (৩০ মার্চ) প্রধান বিচারপতির নির্দেশিকা মাধ্যমিকে জানান সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।নির্দেশিকায় বলা হয়েছে, বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিগণের আলোচনাক্রমে এই সিদ্ধান্ত হয় যে, পরিবর্তিত পরিস্থিতিতে বিচারকবৃন্দ এবং আইনজীবীবৃন্দ ক্ষেত্রমতো সাদা শার্ট বা সাদা শাড়ি/সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরবেন। এ ক্ষেত্রে কালো কোট এবং গাউন পরিধান করার প্রয়োজনীয়তা নেই। এই নির্দেশনা বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং দেশের সব অধস্তন আদালতে অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ২০২০ সালের জুলাই ও আগস্ট মাসে পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে কালো কোট-গাউন পরার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল সুপ্রিম কোর্ট প্রশাসন। তবে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় একই বছরের ১৬ নভেম্বর কালো কোট-গাউন পরা বাধ্যতামূলক করা হয়েছিল।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...