Saturday, April 4, 2026

প্রথম দফায় গোহারা, নাড্ডাকে দিলীপের “চিঠি” নিয়ে জলঘোলা

Date:

Share post:

প্রথম দফার নির্বাচনের পর সংবাদ মাধ্যমের সামনে সগর্বে অমিত শাহ(Amit Shah) দাবি করেছিলেন ৩০ আসনের মধ্যে ২৬ টিরও বেশি আসন পেতে চলেছে বিজেপি। যদিও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে(JP Nadda) লেখা দিলীপ ঘোষের(Dilip Ghosh) একটি চিঠি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়(social media)। যে চিঠিতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ লিখেছেন, প্রথম দফার নির্বাচনের ফল অত্যন্ত হতাশাজনক হতে চলেছে। এই নির্বাচনে মাত্র ৩-৪টি আসন বিজেপি পেতে পারে, তার বেশি নয়। স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষের এই চিঠিকে কেন্দ্র করে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক। রীতিমতো হতাশ গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা।

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ওই চিঠিতে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে দিলীপ ঘোষ লিখেছেন, প্রথম দফা নির্বাচনের পর যে আভ্যন্তরীণ সমীক্ষা করা হয়েছিল সেখান থেকে জানা গিয়েছে এই নির্বাচনে ৩০ আসনের মধ্যে মাত্র ৩-৪টি আসন পেতে চলেছে বিজেপি। নির্বাচনী ফলাফল অত্যন্ত হতাশাজনক। প্রথম পর্যায়ে দলের পারফরম্যান্স খারাপ এবং আসন্ন পর্যায়ে আরও ভালো পারফরম্যান্সের জন্য প্রচুর জোর দেওয়া দরকার। বিজেপির লেটার প্যাডে লেখা এই চিঠিটির একেবারে নিচে সই রয়েছে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের।

আরও পড়ুন:ইমরান সরকারের বড় সিদ্ধান্ত, ভারত থেকে তুলো ও সুতো আমদানির অনুমতি

এই চিঠিকে পুরোপুরি ভুয়ো বলে দাবি করেছে গেরুয়া শিবির। চিঠিটির সত্যতা যাচাই করেনি ‘এখন সংবাদ বিশ্ব বাংলা’। এই চিঠি প্রসঙ্গে বিজেপির তরফে জানানো হয়েছে দলীয় কর্মীদের মনোবল ভাঙতে এই ধরনের প্রচার করা হচ্ছে। দিলীপ ঘোষ এই ধরনের চিঠি কখনোই সর্বভারতীয় সভাপতিকে লেখেননি। অমিত শাহ যেটা বলেছেন সেটাই হতে চলেছে প্রথম দফা নির্বাচনে ফলাফল। তবে রাজ্যের সমস্ত ইস্যুতে সবার আগে যাকে মুখ খুলতে দেখা যায় সেই দিলীপ ঘোষ অবশ্য ভাইরাল হওয়া এই চিঠি প্রসঙ্গে কোনরকম বিবৃতি দেননি।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...