Tuesday, April 7, 2026

বিজেপিকে একটি ভোটও নয়: সিঙ্গুরে শিল্পাঞ্চল গড়ে কর্মসংস্থানের প্রতিশ্রুতি মমতার

Date:

Share post:

নন্দীগ্রামে ভোটের আগের দিন সিঙ্গুরের দলীয় প্রার্থী বেচারাম মান্না সহ অন্যান্যদের ভোট প্রচারে গেলেন তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। আর সেখানে গিয়েই কর্মসংস্থানের বার্তা দিলেন তিনি। জানালেন, সরকার গঠন করার পরেই সিঙ্গুরে (Singur) অ্যাগ্রো ইন্ডাস্ট্রি হবে। আগামী দিনে শিল্পাঞ্চল গড়ে উঠবে ওই এলাকায়। তবে বিজেপিকে একটা ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন মমতা।

কৃষক বিরোধী বিজেপিকে একটিও ভোট নয়- এদিন কৃষি আন্দোলনের জমি সিঙ্গুর থেকে এই ডাক দিলেন তৃণমূল নেত্রী। এদিন সিঙ্গুরের রতনপুরে নির্বাচনী সভা করেন তিনি। মমতা বলেন, কৃষক বিরোধী, নারী বিরোধী, যুব সমাজ বিরোধী, সংবাদমাধ্যম বিরোধী বিজেপিকে একটাও ভোট দেবেন না। কৃষি জমি আন্দোলনের মাটি সিঙ্গুরে কেন্দ্রের আনা কৃষি আইনকে কটাক্ষ করে তিনি বলেন, “বিজেপি সরকার যে কৃষি বিল এনেছে তাতে কৃষকদের জমি লুঠ হয়ে যাবে, কৃষকরা দাম পাবে না আর আদানি-আম্বানিরা এসে শস্য লুঠ করে নিয়ে যাবে”।

Advt

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...