Sunday, June 21, 2026

করোনাবিধি মেনে ৩৯ আসনে শান্তিপূর্ণ ভাবেই চলছে অসমের দ্বিতীয় দফার নির্বাচন

Date:

Share post:

পশ্চিমবঙ্গের পাশাপাশি নির্বাচনী মহাযুদ্ধ শুরু হয়েছে প্রতিবেশী রাজ্য অসমেও(assam)। অসমে এবার বিধানসভা নির্বাচন(assembly election) হবে তিন দফায়। শনিবার প্রথম দফা সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে দ্বিতীয় দফার ভোটগ্রহণপর্ব। দ্বিতীয় দফায় অসমের ১৩ টি জেলার ৩৯ টি আসনে চলছে ভোটগ্রহণ। সকাল ৭টা থেকে করোনা বিধি মেনে শুরু হয়েছে ভোটগ্রহণপর্ব। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই দফায় মোট ৩৪৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে।

আরও পড়ুন:নন্দীগ্রামে ভোটের মধ্যেই উদ্ধার বিজেপি কর্মীর দেহ

অসমে একুশের বিধানসভা নির্বাচন অসম গণপরিষদ জোট সহ বিরোধী সব দলের কাছেই বেশ গুরুত্বপূর্ণ। যদিও ভোট পূর্বের সমীক্ষা অনুযায়ী অসমে এবার মূল লড়াই হতে চলেছে বিজেপি এবং কংগ্রেস জোটের মধ্যে। এহেন পরিস্থিতিতে দ্বিতীয় দফার নির্বাচনে যে সমস্ত হেভিওয়েট প্রার্থীর ভাগ্য পরীক্ষা হতে চলেছে তাদের মধ্যে পাঁচ মন্ত্রী, বিধানসভার ডেপুটি স্পিকার, কংগ্রেসের (Congress) কয়েকজন প্রভাবশালী নেতা এবং AIUDF সুপ্রিমো বদরুদ্দিন আজমলের ভাই সিরাজউদ্দিন আজমলের মত নেতৃত্বরা।

Advt

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...