Sunday, May 31, 2026

নজরে নন্দীগ্রাম: অভিযোগ, পাল্টা অভিযোগে বিক্ষিপ্ত অশান্তি

Date:

Share post:

হাইভোল্টেজ নন্দীগ্রামে এখনও পর্যন্ত ভোট শান্তিপূর্ণ। বেশ কদিন আগে থেকেই নিজের কেন্দ্রে রয়েছেন তৃণমূল (Tmc) নেত্রী তথা প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। এমনকী, এদিন বিকেলে কলকাতা ফেরার সিদ্ধান্তও বাতিল করেছেন তিনি। ভোটগ্রহণে নজর রেখেছেন মমতার নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান (Shekh Sufiyan)। সকালে অবশ্য রেয়াপাড়ার ভাড়া বাড়িতেই রয়েছেন তৃণমূল নেত্রী। বেলার দিকে তাঁর বুথে বুথে যাওয়ার কথা।

অন্য দিকে, বিজেপি (Bjp) প্রার্থী শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) সকালেই নন্দনায়কবাড় প্রাথমিক স্কুলের ভোটকেন্দ্রে ভোট দেন। দলীয় কর্মীর বাইকে চেপে গিয়ে ভোট দেন তিনি।

সকালে ভোট দেন সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম (Cpim) প্রার্থী মীনাক্ষি মুখোপাধ্যায় (Minakshi Mukhopadhyay)। পরে, বিভিন্ন বুথে যান মীনাক্ষি। তিনি জানান, তিনি যে যে জায়গায় গিয়েছেন, সেখানে এখনও পর্যন্ত ভোট ঠিক মতো হচ্ছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে। তবে কিছু জায়গায় পোলিং এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ মিলেছে বলে জানান মীনাক্ষি।

এদিন, সকাল থেকেই নন্দীগ্রামের গোকুলনগর, খোদামবাড়ি, বয়াল প্রভৃতি অঞ্চল থেকে নানা ধরনের অভিযোগ মেলে। বিভিন্ন বুথে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ভোট দিতে দিচ্ছেন না বলে অভিযোগ শাসকদলের। খোদামবাড়ির ১০৫ নম্বর বুথ থেকে অভিযোগ, বিমল সাহু নামে তৃণমূলের এক বুথ এজেন্টকে বাড়ি থেকেই বেরোতে দেয়নি বিজেপি। তৃণমূলের অভিযোগ, বয়াল অঞ্চলেও ভোটারদের অশান্তি করছে বিজেপি। ৫২-৫৩ নং বুথ থেকেও নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠছে। অভিযোগ, সিআরপিএফ দেখেও ব্যবস্থা নিচ্ছে না।

Advt

Related articles

সোমে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন-শপথ: জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের নয়া বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হতে চলেছে। সোমবার লোকভবনে শপথ নেবেন ৩৫ জন মন্ত্রী। রবিবার, নিজের...

এবার মদন মিত্রের কামারহাটির বাড়িতে হানা পুলিশের, কিন্তু কেন?

এবার তৃণমূল বিধায়ক মদন মিত্রের একটি বাড়িতে অতর্কিতে হানা দিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একটি বড় দল। তবে পুলিশ...

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, সিঙ্গাপুর ওপেন জিতলেন সাত্ত্বিক-চিরাগ জুটি

২ বছরের অপেক্ষার অবসান। সিঙ্গাপুর ওপেন(Singapore Open) ব্যাটমিন্টন খেতাব জিতলেন সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি (Satwiksairaj Rankireddy and...

কালীঘাটে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক স্থগিত, সোম-মঙ্গলের কর্মসূচি ঘোষণা

আক্রান্ত দলীয় কর্মীদের পাশে থাকতে এলাকায় রয়েছেন বিধায়করা। ফলে রবিবার কালীঘাটে ডাকা পরিষদীয় দলের বৈঠকে ৮০ জনের মধ্যে...