Monday, June 22, 2026

নন্দীগ্রামে শুভেন্দুর গাড়িকে লক্ষ্য করে ইট, গোব্যাক স্লোগান

Date:

Share post:

নন্দীগ্রামেই বিক্ষোভের মুখে বিজেপি (Bjp) প্রার্থী শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। তার গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ ওঠে। গাড়ি ঘিরে ‘গোব্যাক’, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়। নিজের কেন্দ্রের সকাল সকাল ভোটদানের পরে নন্দীগ্রামের বুথে বুথে ঘোরেন বিজেপি প্রার্থী। সাতেঙ্গাবাড়ি এলাকায় শুভেন্দুর গাড়ি (Car) লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ ওঠে। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিজেপির অভিযোগ, শুভেন্দুকে লক্ষ্য করে ইট ছোড়া হয়, গাড়ি ভাঙচুরের চেষ্টা করা হয়। পাশাপাশি, ‘গো ব্যাক’ ও ‘জয় বাংলা’ স্লোগানও দেওয়া হয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, “আমার গাড়িতে রোজ হামলা হয়। আমার অভ্যাস হয়ে গিয়েছে”।

২১ এর বিধানসভা নির্বাচনের বৃহস্পতিবার ‘হাইভোল্টেজ’ ভোটগ্রহণ। একদিকে তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandapadhyay), অন্যদিকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। দুপক্ষের লড়াইয়ের ময়দানে অশান্ত নন্দীগ্রাম। সকাল থেকেই তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠে কেশপুর।

অন্যদিকে, কালীচরণপুর ও সোনাচূড়া গ্রামেও বোমাবাজি হয়। সেইসঙ্গে বিজেপি কর্মীর রহস্যজনক মৃত্যু ও তৃণমূল বুথ এজেন্টদের বুথে না ঢুকতে দেওয়ার অভিযোগ। এইসব মিলিয়ে দ্বিতীয় দফার ভোট অন্যান্য জায়গায় সুষ্ঠুভাবে হলেও ভোট গ্রহণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে নন্দীগ্রামের মাটিতে।

Advt

 

Related articles

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...