Friday, April 3, 2026

তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, উত্তপ্ত কেশপুর

Date:

Share post:

হাইভোল্টেজ ভোটের আগেই রাজনৈতিক সংঘর্ষ। রাতের অন্ধকারে তৃণমূল কর্মীকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে। মৃতের নাম উত্তম দলুই। বিজেপি আশ্রিত সমর্থকরাই তাঁকে খুন করেছে বলে অভিযোগ করেছে মৃতের পরিবার। ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভয়াবহ এই ঘটনাটিরে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
মৃতের পরিবারের দাবি , গতকাল গভীর রাতে বাড়ির সামনেই ওই তৃণমূল সমর্থককে মারধর করে বিজেপি কর্মী সমর্থকরা। তারপর ধারালো অস্ত্র দিয়ে কুঁপিয়ে মারা হয় তাঁকে। আশঙ্কাজনক অবস্থায় পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে গেলে ওই তৃণমূল কর্মীকে মৃত বলে ঘোষণা করা হয়। গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছে মৃতের পরিবার। এইনিয়ে গেরুয়া শিবিরের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Advt

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...