Wednesday, June 24, 2026

কেন্দ্রীয় জওয়ানের রহস্যজনক মৃত্যু, বুথ থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

Date:

Share post:

দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। এই ভোটকে কেন্দ্র করে ক্রমেই উত্তেজনার পারদ চড়ছে। কিন্তু ভোটগ্রহণ শুরুর আগেই পাথরপ্রতিমার বুথ থেকে উদ্ধার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার করা হল। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। তবে ভোটে এই ঘটনার প্রভাব পড়েনি। তবে নির্দিষ্ট সময়েই ওই কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। কিন্তু জওয়ানের এই রহস্যমৃত্যুকে ঘিরে উত্তেজনা চরমে উঠেছে।

সকাল থেকেই একের পর এক রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত নন্দীগ্রাম ছাড়াও অনান্য এলাকা। তবে জওয়ানের ঝুলন্ত মৃত্যুকে ঘিরে প্রশ্ন উঠেছে। কী থেকে এই মৃত্যু , কেনই এই অস্বাভাবিক মৃত্যু, কে বা কারা এর সঙ্গে যুক্ত …এইসকল প্রশ্নের কোন উত্তর এখনও মেলেনি। জানা গিয়েছে, মৃত ওই জওয়ানের নাম কমল বন্দ্যোপাধ্যায়। উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা তিনি। ভোটের আবহে পাথরপ্রতিমা বিধানসভা এলাকার গুরুদাসপুর বুথে তাঁর ডিউটি পড়েছিল। গতকাল রাত থেকেই নিখোঁজ ছিলেন কমল বলে জানিয়েছেন তাঁর সহকর্মীরা। তবে সকাল হতেই ওই কেন্দ্রের একটি ঘর থেকে কমলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। তড়িঘড়ি বিষোয়টি কমিশনে জানানো হয়েছে। পুলিশ সূত্রের খবর, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advt

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...