Friday, March 27, 2026

মমতাকে কটূক্তি: হারের ভয়ে মাত্রা ছাড়াচ্ছেন শুভেন্দু, অভিযোগ তৃণমূলের

Date:

Share post:

ভোটের দিনও মমতা বন্দ্যোপাধ্যায়কে কটূক্তি শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রামের (Nandigram) বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ভোট দিয়ে বেরিয়েই তৃণমূল সুপ্রিমোর সম্পর্কে কটূক্তি শব্দ প্রয়োগ করলেন। সকাল সকাল কপালে গেরুয়া তিলক কেটে বাইকে চড়ে গিয়ে ভোট দেন তিনি। তারপর বুথে বুথে ঘোরেন। নন্দীগ্রামের নন্দনায়েক বাড় প্রাথমিক বিদ্যালয়ের বুথে ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের ‘ভিকট্রি সাইন’ দেখান। তারপরেই তৃণমূল নেত্রী তথা নন্দীগ্রামের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কটাক্ষ করে বললেন, “আন্টি কো থোড়া শান্ত রহেনা চাহিয়ে”। এই মন্তব্যের পরেই সমালোচনার ঝড় ওঠে। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়, ভোটে ভারডুবি হবে বুঝেই এই ধরনের মন্তব্য করছেন বিজেপি প্রার্থী।

নন্দীগ্রামে বহিরাগত ঢোকানোর যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, সে বিষয়ে মন্তব্য করতে চাননি শুভেন্দু। এদিকে, সকাল সকাল নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে বাইক বাহিনী নজরে আসে। বিজেপির অভিযোগ, নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা উড়িয়ে দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূলের (TMC) বাইক বাহিনী। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল শিবির।

Advt

 

Related articles

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...