Friday, April 10, 2026

যাদবপুরে বিজেপির মহিলা নেত্রীকে চুলের মুঠি ধরে হেনস্থা! অভিযোগ দলেরই নেতার বিরুদ্ধে

Date:

Share post:

ফের প্রকাশ্যে বিজেপির (BJP) গোষ্ঠীদ্বন্দ্ব। এবার পার্টি অফিসের মধ্যেই মহিলা নেত্রীকে চুলের মুঠি ধরে মারধরের অভিযোগ উঠলো খোদ দলের মণ্ডল সভাপতির বিরুদ্ধে। ঘটনা যাদবপুর (Jadavpur) বিধানসভার কালিকাপুর এলাকায়। মন্ডল সভাপতির বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশে অভিযোগ করেছেন দলের ওই মহিলা ভাইস প্রেসিডেন্ট। এই ঘটনায় তদন্ত শুরু করেছে সার্ভে পার্ক থানার পুলিশ (Derby Park PS)। ভারতীয় দণ্ডবিধির (IPC) ৩৪১, ৩২৬, ৩৫৪ ও ৫০৬ ধারায় অভিযোগ দায়ের হয়েছে।

জানা গিয়েছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে। আক্রান্ত ওই বিজেপি মহিলা ভাইস প্রেসিডেন্টের নাম রিনা টিকাদার। বছর ৪৫-এর রিনাদেবী ১০৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বর্তমানে তিনি বিজেপির মন্ডল কমিটির ভাইস প্রেসিডেন্ট। তাঁকেই কি-না মারধরের অভিযোগ উঠেছে খোদ বিজেপির মন্ডল সভাপতি অরিন্দম রায়ের বিরুদ্ধে।

অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে কালিকাপুরে মন্ডল কার্যালয়ে প্রার্থী রিঙ্কু নস্করের সমর্থনে দলীয় বৈঠক চলছিল। সেখানে উপস্থিত ছিলেন যাদবপুর মন্ডল ৪-এর সভাপতি অরিন্দম রায়, ভাইস প্রেসিডেন্ট রিনা টিকাদার, যুব মন্ডল প্রেসিডেন্ট প্রসেনজিৎ ভক্ত, মন্ডল কমিটির সম্পাদক উৎপল দত্ত-সহ আরও অনেকে। অভিযোগ, একটি বিষয় নিয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু হয় মন্ডল সভাপতি অরিন্দম রায় ও ভাইস প্রেসিডেন্ট রিনা টিকাদারের মধ্যে। সেই বচসা থেকে তা হাতাহাতিতে গড়ায়।

আরও পড়ুন:‘পুলিশের Excellent Job’, নন্দীগ্রামে ছাপ্পা ভোটের দাবি উড়িয়ে জানালেন রাজ্যপাল

একটা সময় পর রিনাদেবীর চুলের মুঠি ধরে তাঁকে বেধড়ক মারধর করেন অরিন্দমবাবু। এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়ায়। ঘটনার বিষয়টি জানানো হয়েছে রাজ্য নেতৃত্বকে। দলের তরফে অবশ্য এই বিষয়ে প্রকাশ্যে এখনও পর্যন্ত কেউ কোনও মন্তব্য করেননি।

Advt

Related articles

দেব এবার পরিচালক! ‘দেশু ৭’-এ দেখা যাবে অনির্বাণকেও 

টলিপাড়ার 'রাজার রাজা' এবার হাতপাকাতে চলেছেন পরিচালনায়। ৭২ ঘণ্টা ডেডলাইন শেষ হতে না হতেই এবার 'দেশু ৭'-এ (DeSu...

SIR করে ন্যায্য ভোটারদের নাম বাদের পরিকল্পনা: লেক মার্কেটে প্রতিবাদ গণমঞ্চের

বাংলার ভোটার তালিকা থেকে যেভাবে ন্যায্য ভোটারদের ধাপে ধাপে বাদ দিয়ে নির্বাচন সংঘটিত করার পথে নির্বাচন কমিশন, তার...

মেদিনীপুরে তৃণমূল সুপ্রিমোর পদযাত্রায় জনপ্লাবন, উচ্ছ্বসিত দলীয় কর্মী-সমর্থকরা

দলীয় প্রার্থী সুজয় হাজরার সমর্থনে তৃণমূল (TMC) সভানেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার উত্তর চব্বিশ পরগনায় একের পর...

ভোটে নির্বিঘ্নে যান চলাচল করাতে বাস চালক ও খালাসিদের জন্য নয়া ব্যবস্থা কমিশনের

ভোটের দায়িত্বে থাকা বাসের চালক (Bus Driver) ও খালাসিদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের ব্যবস্থা চালু করেছে নির্বাচন...