Saturday, June 27, 2026

উত্তর থেকে দক্ষিণ হেভিওয়েট প্রচারে মমতা-অমিত-অভিষেক

Date:

Share post:

দ্বিতীয় দফা ভোট মিটতে না মিটতে প্রচারে তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায (Mamata Bandopadhyay)। শুক্রবার, তাঁর গন্তব্য কোচবিহার একই দিনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) থাকছেন কোচবিহারে। দক্ষিণ 24 পরগনায় প্রচার করবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। দক্ষিণবঙ্গের প্রচারে থাকছেন মিঠুন চক্রবর্তী, দিলীপ ঘোষরাও।
তৃতীয় দফা ভোটের আগে এদিন রাজ্যে ফের হেভিওয়েট প্রচার।

এদিন, নন্দীগ্রাম থেকে ফিরেই কোচবিহারের যাচ্ছেন মমতা। দিনহাটায় সভা রয়েছে তাঁর।  এরপর নাটাবাড়ি ও তুফানগঞ্জে সভা করবেন তিনি। আলিপুরদুয়ারেও বিকেলে সভা রয়েছে তৃণমূলনেত্রীর।

কোচবিহারেরই শীতলকুচিতে সভা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহর।  এরপর তিনিও যাবেন আলিপুরদুয়ার। সেখান থেকে ফিরে বিকেলে ২৪ পরগনার বারুইপুর পশ্চিম কেন্দ্রে রোড শো রয়েছে শাহর। পরে হুগলির আরামবাগে রোড শো।

এদিন, দক্ষিণ ২৪ পরগনার প্রচারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। কুলতলিতে সভা রয়েছে তাঁর। দুপুরে বাসন্তীতে সভা। এরপর বারুইপুর পূর্ব কেন্দ্র সভা করবেন তিনি। বিকেলে ডায়মন্ড হারবারে রোড শো রয়েছে সেখানকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...