Friday, June 26, 2026

ম্যারাথন প্রচার একের পর এক রোড শো মিঠুনের

Date:

Share post:

গেরুয়া শিবিরে নাম লিখিয়ে একের পর এক রোড শো করছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। আজ, শুক্রবার ভোট প্রচারে ঠাসা কর্মসূচি ছিল তাঁর।  বিজেপি প্রার্থীদের সঙ্গে নিয়ে রাজ্যের চার বিধানসভা এলাকায় প্রচার করেন তিনি। শো-তে বেরিয়ে গেরুয়া শিবিরের নেতা মিঠুন বলেন, “পরিবর্তন বিজেপির মূলমন্ত্র। এবার আসল পরিবর্তন হবে।“ চৈত্রের প্রখর রোদকে উপেক্ষা করে রোড শো করেন বিজেপি নেতা মিঠুন। তাঁকে দেখতে উপচে পড়ে মানুষের ভিড়ও। কিন্তু এই উপচে পড়া ভিড় কতটা ভোট বাক্সে পড়বে তা শুধু সময়ই বলবে।

আজ, শুক্রবার প্রথমে উত্তর চব্বিশ পরগণার সোদপুর থেকে হুগলির পুরশুড়ায় প্রথম রোড শো করেন ডিস্কো ডান্সার। সেখানে তাঁর সঙ্গে ছিলেন বিজেপি প্রার্থী বিমান ঘোষ।

এরপর শ্যামপুর মোড় থেকে আরেকটি রোড শো করেন তিনি। এরপর বেলা দেড়টা নাগাদ দক্ষিণ চব্বিশ পরগণার কুলপিতে তৃতীয় রোড শো করেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সেখান থেকে হেলিকপ্টারে ডুমুরজলায় পৌঁছে যান তিনি। ফের ডুমুরজলা থেকেও আরও একটি রোড শো করেন মিঠুন। ডুমুরজলায় অভিনেতা মিঠুনকে দেখতে মহিলাদের ছিল চোখে পড়ার মত। তবে তা শুধুই তারকা মিঠুনের জন্যই। এমনটাই জানান স্থানীয় বাসিন্দারা।

গত ৭ই মার্চ ঘাসফুল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লিখেয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তারপর থেকেই চলছে তাঁর প্রচার।

Advt

 

Related articles

ম্যাঙ্গালোরে মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...