Thursday, April 2, 2026

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন সচিন তেন্ডুলকর

Date:

Share post:

হাসপাতালে ভর্তি হলেন সচিন তেনডুলকর(sachin tendulkar)। শুক্রবার নিজেই টুইট করে জানালেন তিনি। গত ২৭ মার্চ করোনায় আক্রান্ত হন তিনি।

এদিন টুইট করে সচিন লেখেন,” আপনাদের সবার ভালবাসা ও প্রার্থনার জন্য অনেক ধন্যবাদ। চিকিৎসকদের পরামর্শ মেনে হাসাপাতালে ভর্তি হলাম। আশা করি কিছু দিনের মধ্যে বাড়ি ফিরে আসব। সবাই ভাল ও সুস্থ থাকবেন।”

এরপাশাপাশি সচিন আরও লেখেন,” আজকের দিনে ১০ বছর আগে ভারত বিশ্বকাপ জিতেছিল। সকল ভারতীয় ও আমার বিশ্বকাপ জয়ী সতীর্থদের অভিনন্দন।”

২ এপ্রিল, ২০১১ সালে বিশ্বকাপ জেতে ভারত। বিশ্বকাপ জয়ের ১০ বছর পূর্তি এদিন। আর এই দিনে সচিনের হাসপাতালে ভর্তি হওয়ায় মন খারাপ ভারতবাসীর।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt

Related articles

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...