Saturday, June 27, 2026

গরমে নাকাল! আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভবনা

Date:

Share post:

চৈত্র মাসেই গ্রীষ্মের ব্যাটিং অব্যাহত। দিনের পর দিন ছক্কা হাঁকাচ্ছে ভ্যাপসা, গুমোট গরম। তার উপর মাস্ক পরার বিধি নিষেধ থাকায়, গরমে রীতিমত নাজেহাল হতে হচ্ছে নিত্যযাত্রীদের। তবে শুক্রবার দেশবাসীকে স্বস্তির বার্তা শোনাল মৌসম বিভাগ। এদিন দফতর আধিকারিক জানান, দেশের একাধিক রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ৷ মৌসম বিভাগের তরফে আরও জানানো হয় যে আগামী ২-৩ দিন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অসম, ওড়িশা, মেঘালয় ও অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামানের উপর একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে ৷ এর প্রভাব পড়তে চলেছে দক্ষিণ অসম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামে ৷

দেশের সঙ্গে সঙ্গে রাজ্যবাসীও গরমে হাসফাঁস করছে। সকাল হতেই সূর্যের দাবদাহ সঙ্গে আর্দ্রতার জন্য নাকাল সাধারণ মানুষ। তবে এরাজ্যে এখনও কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে মৌসম বিভাগ। বিভাগীয় পক্ষ থেকে জানানো হয়েছে ২ এপ্রিল বজ্রবিদ্যুৎ-সহ আন্দামানে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ মৎস্যজীবিদের এই সময় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ।

তারা জানিয়েছে, আগামী ২-৩ দিন উত্তর ও পশ্চিম ভারতে লু বইবে না। ফলে খানিকটা হলেও বাড়তে থাকা তাপমাত্রা থেকে কিছুটা হলেও স্বস্তি পাবেন মানুষ৷ আইএমডিএ-র পূর্বাভাস অনুযায়ী, উত্তর ও পূর্ব ভারতে এপ্রিল থেকে জুন পর্যন্ত দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকতে পারে ৷ অন্যদিকে দক্ষিণ ভারতের বেশিরভাগ এলাকায়, পূর্ব ভারতের বেশিরভাগ এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকতে পারে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...