Sunday, June 21, 2026

৩৮ লক্ষ ১২ হাজার ৪৫৬ টাকার ঋণ রয়েছে, হলফনামায় জানালেন শ্রাবন্তী

Date:

Share post:

বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছেন বিজেপির তারকা প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ১০ এপ্রিল বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে ভোট। ইতিমধ্যেই তিনি নির্বাচন কমিশনের কাছে হলফনামা জমা দিয়েছেন।

এই মুহূর্তে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের হাতে নগদ রয়েছে ১ লক্ষ টাকা। এইচডিএফসি-র ২ টি শাখা মিলিয়ে ব্যাঙ্কে রয়েছে যথাক্রমে ১ কোটি ১০ লক্ষ ৬১ হাজার ৫৫১ টাকা এবং ৫০ হাজার টাকা। ৭ লক্ষ টাকার মিউচুয়াল ফান্ড রয়েছে। ১০ লক্ষ টাকার লাইফ ইনস্যুরেন্স রয়েছে।

আরও পড়ুন-সিঙ্গুরে জমি ফেরত দিয়ে কথা রেখেছেন মমতা: জনজোয়ারে ভেসে বললেন অভিষেক

শ্রাবন্তীর ২ টি গাড়ি রয়েছে। একটি অডি কিউ ৭ এবং অন্যটি মারুতি ব্যালেনো। অডির দাম ৫৩ লক্ষ ২১ হাজার ১৬৮ টাকা এবং মারুতি ব্যালেনোর দাম ৭ লক্ষ ৮৬ হাজার ২৫০ টাকা। হলফনামা অনুযায়ী সোনার গয়নার বাজার মূল্য ২৯ লক্ষ ৭২ হাজার ২০০ টাকার। তাঁর কাছে হিরে রয়েছে ২০ লক্ষ ১২ হাজার ৪৫০ টাকার এবং ১২ লক্ষ ১৮ হাজার ৮২০ টাকার প্ল্যাটিনামের গয়না রয়েছে তাঁর। এর বাইরে ১ লক্ষ ৪৪ হাজার ৫০০ টাকার একটি হাতঘড়ির কথা হলফনামায় উল্লেখ করেছেন তিনি।

শুধু অস্থাবর সম্পত্তি নয় রয়েছে স্থাবর সম্পত্তিও। দক্ষিণ ২৪ পরগনার লেদার কমপ্লেক্স-এ ৬ বিঘা ১০ কাঠার একটি চাষের জমি রয়েছে। ২০১৭ সালে জমিটি কিনেছিলেন তিনি। তাঁর বর্তমান বাজার দর ৮ লক্ষ টাকা। পর্ণশ্রীতে ১২৭১ বর্গ ফুট এবং ২২০০ বর্গ ফুটের ২ টি ফ্ল্যাট রয়েছে। ১২৭১ বর্গ ফুটের ওই ফ্ল্যাটের দাম এখন ৪০ লক্ষ টাকা এবং ২২০০ বর্গ ফুটের ফ্ল্যাটের দাম ১ কোটি ৪০ লক্ষ টাকা। অর্থাৎ স্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৮৮ লাখ টাকা। শ্রাবন্তীর একটি মাত্র ঋণ রয়েছে। এইচডিএফসি ব্যাঙ্ক থেকে ৩৮ লক্ষ ১২ হাজার ৪৫৬ টাকার গাড়ি ঋণ নিয়েছিলেন।

Advt

Related articles

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...