Saturday, June 27, 2026

সারদা: ইডির বাজেয়াপ্ত বিবৃতির প্রেক্ষিতে কী লিখলেন কুণাল?

Date:

Share post:

ইডির একটি বিবৃতিতে বলা হয়েছে সারদা মামলায় কুণাল ঘোষ, শতাব্দী রায় ও দেবযানী মুখোপাধ্যায়ের তিন কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে।

এর পরেই কুণাল ফেস বুক পোস্ট করে লেখেন-

আমাকে একাধিক সাংবাদিকবন্ধু ফোনে বলছেন: সারদা মামলায় ইডি আমার এবং আরও কয়েকজনের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এবিষয়ে আমার প্রতিক্রিয়া কী?

আমার বক্তব্য: ইডি আমার কোনো সম্পত্তি আজ/এখন/আগে বাজেয়াপ্ত করেছে বলে আমার কাছে কোনো খবর নেই।

সারদা মিডিয়া থেকে আমার বেতন এবং বিজ্ঞাপনবাবদ পুরো বৈধ আয়টিও আমি সম্পূর্ণ স্বেচ্ছায় ফেরত দিয়েছি। আর কেউ বিজ্ঞাপনের টাকা ফেরত দিয়েছে বলেও নজির নেই। 2013 সালের ফেব্রুয়ারি থেকে আমার ফেরত শুরু। 2017তে ইডিকে বলেছিলাম ফেরত দেব। একটু সময় নিচ্ছি। আয়ের আয়করও সব দেওয়া। এর পূর্ণাঙ্গ নথি আমার কাছে প্রস্তুত। আমি স্বেচ্ছায় সম্পূর্ণ বৈধ আয় ফেরত দিয়েছি।

ইডি দপ্তর থেকে বেরনোর সময় সাংবাদিকদের সব বিস্তারিত বলে এসেছি।

ফলে আমি যা স্বেচ্ছায় ইডিকে দিয়েছি, তারা সেটা আইনি প্রক্রিয়ায় গ্রহণ করছে বলে জানি।

এর বাইরে কোনো সম্পত্তি বাজেয়াপ্তর খবর নেই, প্রশ্নও নেই।

শুনলাম শতাব্দীর নামও তালিকায় আছে। যতদূর শুনেছিলাম ও আগেই সারদা থেকে আয় ফেরত দিয়েছে।

আমার কৌতূহল, স্বেচ্ছায় ফেরত দিলেও যে বা যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভোটের মুখে এনিয়ে চর্চায় ব্যস্ত, তাদের তালিকায় মিঠুন চক্রবর্তীর নাম নেই কেন? তিনিও নাকি ফেরত দিয়েছিলেন। এখন মিঠুনের নামটা কি চোখে পড়ছে না?

জ্ঞানত কোনো অন্যায় করিনি।
বৈধ আয়টাও ফেরত দিয়েছি। বেতন এবং বিজ্ঞাপন।
যারা সারদা এবং অন্য চিট ফান্ড থেকে বিজ্ঞাপন নিয়েছে, তারাও ফেরত দিক।

শতাব্দী রায় বলেন,” অনেক আগে ফেরত দিয়েছি। ভোটের মুখে রাজনীতি করা হচ্ছে। মিঠুন চক্রবর্তীর নাম ভুলে গেল ইডি?”

আরও পড়ুন:সুপার ফ্লপ সভায় যোগীর সুপার ফ্লপ ভাষণে জমল না ভোটের প্রচার

Advt

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...