Monday, May 18, 2026

‘সৌরভকে দলে টানতে হুমকি দেন মোদি’, বোমা ফাটালেন করুনানিধির নাতি উধয়ানিধি স্টালিন

Date:

Share post:

বঙ্গ রাজনীতিতে বোমা ফাটালেন DMK-এর যুবনেতা উধয়ানিধি স্টালিন৷ রাজনৈতিক মহলের ধারনা, উধয়ানিধি’র এই মন্তব্যের জল অনেকদূর গড়াবে৷

প্রসঙ্গত, তামিল সিনেমার অন্যতম নক্ষত্র এই উধয়ানিধি’র বাবা এমকে স্টালিন এখন DMK-র প্রধান৷ পিতামহ কিংবদন্তি রাজনীতিকের মর্যাদা পাওয়া এম করুনানিধি ৷ এছাড়া উধয়ানিধি’র পিসি
কানিমোঝি, কাকা আলাগিরি, প্রত্যেকেই তামিল রাজনীতির বিশিষ্ট নেতা৷ উধয়ানিধি নিজেও এখন DMK-র যুব শাখার সভাপতি৷ ৪৮ ঘন্টা আগে ভোটমুখী তামিলনাডুর আবহে বিস্ফোরক মন্তব্য করেছিলেন এই উধয়ানিধি স্টালিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে উধয়ানিধির অভিযোগ ছিলো, কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজ ও অরুণ জেটলির মৃত্যুর জন্য মোদিই দায়ী। তাঁর অত্যাচারেই নাকি মারা গিয়েছেন ওই দু’জন। সঙ্গে সঙ্গেই উধয়ানিধির এমন দাবির প্রতিবাদ করেছেন প্রয়াত সুষমা ও জেটলির কন্যারা। এরই পাশাপাশি করুণানিধির এই নাতি অভিযোগ করেছিলেন, ভেঙ্কাইয়া নাইডুর মতো সিনিয়র নেতাদের সাইডলাইনে সরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর এই ধরনের বিস্ফোরক দাবিকে ঘিরে প্রতিবাদে সরব হয়েছেন অনেকেই। শুক্রবার ওই উধয়ানিধি মুখ খুলেছেন বাংলার রাজনীতি নিয়ে৷
সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Gnaguly) নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন DMK-এর উধয়ানিধি স্টালিন-এর (Udhayanidhi Stalin)।

তিনি বলেছেন, “সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিজেপিতে (BJP) যোগদানের জন্য হুমকি দেওয়া হয়েছিল। আর ওই হুমকি দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সেই মানসিক চাপ থেকেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বিসিসিআই (BCCI) সভাপতি।”

শুক্রবারই এই বিতর্কিত মন্তব্য করেছেন উধয়ানিধি স্টালিন। প্রসঙ্গত, গত ২ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। অ্যাঞ্জিওগ্রামে তাঁর তিনটি ধমনীতে ব্লকেজ পাওয়া যায়। মোট তিনটি স্টেন্ট বসে তাঁর৷ গোটা ঘটনায় সৌরভের উপর কোনওরকম মানসিক চাপ ছিল কিনা, তা নিয়ে জল্পনাও তৈরি হয়েছিল।
পাশাপাশি, একাধিক বিজেপি নেতার মন্তব্যে সৌরভের গেরুয়া-শিবিরে যোগদান নিয়েও নানা জল্পনা শোনা যায়। এমনকী বাংলায় বিজেপি-র মুখ্যমন্ত্রী হিসেবেও তাঁর নাম নিয়ে আলোচনা শুরু হয়।

এবার যুবনেতা স্টালিনের মন্তব্যে নিশ্চিতভাবেই নতুন চাঞ্চল্য তৈরি করবে বঙ্গ রাজনীতিতে। সৌরভকে নিয়ে এই মন্তব্য বিজেপিকে চরম অস্বস্তিতে ফেলবে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। খোদ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ভোটের বাংলায় নতুন জল্পনা তৈরি করেছে বাংলায়।

Advt

 

Related articles

‘ফাইন আর্টসে’র নান্দনিক ‘প্রত্যাবর্তন’: সিনেমাপাড়া বাঁচুক, বার্তা রূপা-রুদ্রনীলের

নতুন সরকারের হাত ধরে নতুন অধ্যায়ের অপেক্ষায় টলিপাড়া। তারই সূচনা হল রবিবারের নন্দনে। নতুন করে মুক্তি পেল ‘অ্যাকাডেমি...

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা।...

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...