Sunday, May 24, 2026

হুগলিতে তিন সভা মমতার, তিনজেলায় সভা-রোড শো অভিষেকের

Date:

Share post:

হুগলিতে একদিনে তিনটি সভা তৃণমূল (Hoogli) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay)। হুগলি জেলায় দুদফায় ভোট ৬ তারিখ ও ১০ তারিখ। তার আগে সোমবার চুঁচুড়া, চণ্ডীতলা ও কোন্নগরে তিনটি নির্বাচনী জনসভা করবেন মমতা। সভা ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গেই সাধারণ মানুষের মধ্যে উন্মাদনাও তুঙ্গে।

সোমবার প্রথমে চুঁচুড়া বিধানসভার দেবনন্দপুর সাহেববাগান ক্লাবের মাঠে সভা করবেন মুখ্যমন্ত্রী। এরপর চণ্ডীতলার কৃষ্ণরামপুর জঙ্গলপাড়া মাঠে সভা। এরপর উত্তরপাড়া বিধানসভার কোন্নগরে এলকালী মাঠে সভা করবেন তৃণমূল সুপ্রিমো।

সোমবার, হাওড়া, হুগলি ও দক্ষিণ 24 পরগনায় তিনটি জনসভা এবং একটি রোড শুরু হচ্ছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও (Abhishek Banerjee)। দলীয় প্রার্থীদের সমর্থনে পান্ডুয়া, বালি, চন্দননগর ও বেহালা পূর্বে সভা এবং মহেশতলায় রোড শো রয়েছে তাঁর।

উত্তরপাড়া বিধানসভার কোন্নগরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ এই বিধানসভা কেন্দ্রের কোন্নগরের বাসিন্দা বিধায়ক প্রবীর ঘোষাল (Prabir Ghosal) নেত্রীর কাছের মানুষ বলেই পরিচিত ছিলেন। কিন্তু দলবদলে এখন তিনি বিজেপির (Bjp) টিকিটে লড়ছেন উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে। আর তার বিপরীতে তৃণমূল প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mallik)। এবার কোন্নগরে গিয়ে মমতা কী বার্তা দেন সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Advt

 

Related articles

দুর্গাপুরে গাড়ি আটকানো মুখ্যমন্ত্রীর ‘কনভয়’ দাঁড়ালো কলকাতার সিগনালে!

ভিআইপি কালচার চলতে দেবেন না। আবার প্রধানমন্ত্রীর অনুকরণে কনভয়ের গাড়ির সংখ্যা কমাবেন। এই প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত যেভাবে...

আইএফএ-র লিগে বেনজির কাণ্ড, ফুটবলারদের মারে গুরুতর অসুস্থ রেফারি

ফুটবল মাঠের রেফারি নিগ্রহের ঘটনা নতুন কোন বিষয় নয়। রেফারি সিদ্ধান্ত মনঃপুত না হলেই তার দিকে তেড়ে যান...

সুরকারের সঙ্গে প্রেম! বছর শেষেই বিয়ে করছেন কাব্য?

শেষ লগ্নে আইপিএল।এবার বিয়ের সানাই বাজছে সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিক কাব্য মারানের(Kavya Maran )। দলের  সঙ্গে সব সময়...

মোহনবাগান-AIFF ফের সংঘাত, জাতীয় ক্রীড়া নীতি লাগু ফেডারেশনের

আইএসএল মিটতেই ফেডারেশনের(AIFF) সঙ্গে সংঘাত শুরু মোহনবাগানের(Mohun bagan)। আসন্ন ইউনিটি কাপের(Unity Cup)জন্য আয়োজিত ক্যাম্প থেকে মোহনবাগান সুপার জায়ান্ট(Mohun...