Saturday, June 13, 2026

এবার বুদ্ধিজীবীদের  ‘রগড়ে দেব’  বলে কটাক্ষ দিলীপের!

Date:

Share post:

তাঁর কথায় কে কী মনে করলেন , তার পরোয়াই করছেন না বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷
বাংলার শিল্পী বুদ্ধিজীবী মহলকে মেরুদণ্ডহীন, বোঝা, রগড় দেব বলে আক্রমণ করলেন দিলীপ৷
সম্প্রতি সংবাদ প্রতিদিন পত্রিকায় এক  সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি শিল্পীদের বলেছি আপনারা গান গান নাচুন, ওটাই আপনাদের শোভা পায়। আপনারা রাজনীতি করতে আসবেন না। ওটা আমাদের ছেড়ে দিন ।না হলে রগড়ে দেব। আর শিল্পীরা জানেন আমি কীভাবে রগড়াই।
আমাকে নিয়ে কে কী বলল তাতে আমার কিছু যায় আসে না। আমার বরং এদের দেখলে মজা লাগে! সবসময় মুখোশের মোড়কে নিজেদের লুকিয়ে রাখার চেষ্টা। আমার এই লোকগুলোকে দেখলে করুণা হয়! ফুলিয়ে-ফাঁপিয়ে এমন একটা পরিবেশ তৈরি করেছে যাতে মনে হবে আমি একটা বিশেষ কেউ। এবারের নির্বাচনের মতো মজা কেউ দেখেনি।
তার প্রশ্ন, বুদ্ধিজীবীরা সবাই কোথায় ভ্যানিশ হয়ে গেলেন? একটা সময় তো আমাদের দিনরাত গালাগালি করতো, যাতে অন্য দল থেকে চট করে সুবিধাটা পাওয়া যায়। আজকে সেই লোকগুলো বেকার। তাদের কোনও কাজ নেই। যে পার্টির হয়ে গলা ফাটালো তারাও তো কার্যত উধাও। বরং গালাগালি দেওয়ার ফ্যাশনটা বঙ্গ রাজনীতিতে নতুন আমদানি। এবারের ভোটের মতো রঙ্গ মঞ্চ এর আগে কেউ দেখেছে বলে মনে হয় না।
দিলীপের কটাক্ষ, বুদ্ধিজীবীরা অনেক বেশি বোঝেন । কিন্তু কারা যে বুদ্ধিজীবী এটাই আমি বুঝতে পারি না। হঠাৎ আসেন আবার হঠাৎ তারা গায়েব হয়ে যান। তার প্রশ্ন, কিছু ব্যাজ লাগিয়ে ঝোলা পাঞ্জাবি, আর কাঁধে ব্যাগ নিয়ে ঘুরলেই কী
বুদ্ধিজীবী হওয়া যায়? এ প্রসঙ্গে সিপিএমকেও এক হাত নিয়ে তিনি বলেন, এইসব বুদ্ধিজীবীদের প্রোডাকশন করেছে তো সিপিএম। এরা আসলে সমাজের বোঝা। মানুষ আর এসব মানতে চাইছে না। তাই এদের ঘাড় থেকে নামিয়ে দিচ্ছে। ভাবতে অবাক লাগে, বুদ্ধিজীবীরা ভাবেন তারা অনেক বেশি বোঝেন। তাই তাদের বলার অধিকার আছে কিন্তু কোনও দায়িত্ব নেওয়ার দায় নেই। তার সাফ কথা, দিলীপ ঘোষ একবার যা বলে , তা থেকে পিছিয়ে আসে না৷

Advt

Related articles

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...