Tuesday, March 17, 2026

তৃতীয় দফা নির্বাচনের দিন রাজ্যে এসে ‘চলো পাল্টাই’ স্লোগান তুললেন মোদি

Date:

Share post:

রাজ্যে তৃতীয় দফার নির্বাচন চলাকালীন ফের একবার প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)। মঙ্গলবার দুটি জনসভা ছিল মোদির। যার প্রথমটি ছিল কোচবিহারের রাসমেলা ময়দানে। সেখান থেকেই তৃণমূলের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শোনালেন মোদি। পাশাপাশি এবারের নির্বাচনের সুর বেঁধে দিয়ে নরেন্দ্র মোদির মুখে শোনা গেল ‘চলো পাল্টাই’ ধ্বনি।

মঙ্গলবার কোচবিহারের জনসভায় উপস্থিত হয় প্রধানমন্ত্রী বলেন, ‘আজ ভারতীয় জনতা পার্টির(Bjp) প্রতিষ্ঠা দিবসে শ্যামাপ্রসাদ মুখােপাধ্যায়ের(ShyamaPrasad Mukherjee) জন্মভূমি বাংলায় আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’ পাশাপাশি এই নির্বাচনের সুর বেঁধে দিয়ে জনসভা থেকে রাজ্যবাসীর কাছে তিনি আবেদন জানান, ‘মিথ্যার খেলা শেষ করতে চলো পাল্টাই, কাটমানির খেলাকে দাও বিদায়,… তৃণমূলকে দাও বিদায়, চলো পাল্টাই চলো পাল্টাই।’ মোদি বলেন, ‘দিদি আপনি ভোটের ময়দানে নিজের পোস্টেই গোল করেছেন। বাংলা জুড়ে সুর উঠেছে চলো পাল্টাই। তৃণমূলকে বিদায় দিয়ে চলো পাল্টাই।’ এছাড়াও রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে কী কী উন্নয়ন করা হবে তারও খতিয়ান তুলে ধরেন মোদি। বলেন, ‘ভারতে বিজেপি সরকার এলে জলের সমস্যা মেটানো হবে। প্রতি বাড়িতে পাইপলাইনে জল যাবে। আধুনিক পরিকাঠামো তৈরি হবে। কোল্ড স্টোরেজের সুবিধা পাবেন চাষীরা।’

আরও পড়ুন:করোনা সংক্রমনে রাশ টানতে দিল্লিতে নাইট কার্ফু জারি ৩০ এপ্রিল পর্যন্ত

একই সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে নরেন্দ্র মোদী আরো বলেন, ‘দিদির রাজ্যে দিনের পর দিন মানুষ বঞ্চিত হয়েছেন, মহিলাদের সুরক্ষা ক্ষতিগ্রস্ত হয়েছে, রাজ্যে গুণ্ডারাজ, ফড়েদের অত্যাচার চলেছে, কৃষকরা, চা বাগানের কর্মীরা শোষিত হয়েছেন, সিন্ডিকেটের ক্ষমতা বেড়েছে অথচ দিদি সব মুখ বুজে দেখেছেন। আপনি নতুন কর ব্যবস্থা চালু করেছেন। ভাইপো সার্ভিস ট্যাক্স। আপনার ১০ বছরের রিপোর্ট কার্ড জানা গিয়েছে অডিও টেপে।’ একইসঙ্গে মোদি আরো বলেন, ‘আপনাকে বারবার বলতে হচ্ছে আপনিই নন্দীগ্রামে জিতছেন। এর থেকেই বোঝা যাচ্ছে আপনি ভোটে হারছেন।’

Advt

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...