Sunday, June 21, 2026

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে শাহ-যোগীকে! হুমকি মেইল ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

‘মেরে ফেলা হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে’ (Yogi Adityanath)। এমনই হুমকি মেইল এসেছে মুম্বইয়ের সিআরপিএফ(CRPF) দফতরে। আর তার যেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা দেশে। মঙ্গলবার সেই ই-মেলের জেরে বাড়ানো হল শাহ এবং যোগীর নিরাপত্তা। সতর্ক করা হল সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলিকেও।

সিআরপিএফ সূত্রে বলা হয়েছে, ‘‘দিন কয়েক আগেই শাহ এবং যোগীকে হত্যার হুমকি দিয়ে ওই মেল আসে সিআরপিএফ-এর কাছে। সিআরপিএফ সংবাদ সংস্থা এএনআইকে মঙ্গলবার মেলের কথা জানায়। ওই হুমকি মেইলে বলা হয়েছে, ১১ জন সুইসাইড বম্বার তৈরি এই হামলা চালানোর জন্য। শুধু শাহ-যোগীকে নয়, দেশের বিভিন্ন ধর্মীয় স্থান এবং গুরুত্বপূর্ণ সৌধে হামলা চালাতেও প্রস্তুত তারা। হুমকি মেইল টি কোথা থেকে এসেছে? কারা পাঠিয়েছে? বিস্তারিত খতিয়ে দেখছে গোয়েন্দারা। এটি উড়ো মেইল কিনা সেটাও খতিয়ে দেখছে গোয়েন্দারা। তবে বিষয়টিকে একেবারেই হালকা ভাবে নিচ্ছেন না গোয়েন্দারা।

আরও পড়ুন- আজীবন প্রেসিডেন্ট থাকতে ফের রাশিয়ায় আইন পরিবর্তন ‘ক্ষমতালোভী’ পুতিনের!

Advt

Related articles

সোমে বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট: কী আশা? জানালেন কুণাল

পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট (Budget) পেশ সোমবার। স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রত্যাশা রাজ্যবাসীর। বিশেষ করে নজর ডিএ (DA)...

পার্টির টাকায় জিতেই বেইমানি! ঋতব্রত-সন্দীপনের নির্বাচনী খরচ ফাঁস কুণালের

দলের টাকা নিয়ে ভোটে জিতে, এখন সেই দলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে প্রশ্ন তোলা! তৃণমূলের 'বহিষ্কৃত' বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়...

বৈভবের ব্যাটিংয়ে লন্ডভন্ড শ্রীলঙ্কা, শর্তসাপেক্ষে দলে কোহলি

ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে ২৯ বলে ৯৪ রানের...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...