Sunday, June 21, 2026

গোঘাটে বিজেপি কর্মীর মায়ের অস্বাভাবিক মৃত্যু, খুনের অভিযোগ ওড়াল কমিশন

Date:

Share post:

রাজ্যে চলছে তৃতীয় দফার ভোট। তার মধ্যে খুনোখুনি যেন থামতেই চাইছে না। হুগলির গোঘাট বিধানসভা কেন্দ্রে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ইতিমধ্যে এই ঘটনায় রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। সূত্রের খবর, কমিশনে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বাইরে থেকে আঘাতের কোনও চিহ্ন মেলেনি। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে, জানাল কমিশন।

আরও পড়ুন-বাংলা ও অসমের পাশাপাশি আজ ভোট কেরল, তামিলনাড়ু ও পুদুচেরিতেও

বিজেপির অভিযোগ, তৃণমূলের মারেই মারা গিয়েছেন মাধবী আদক। সোমবার রাতে হুগলির গোঘাটে এই ঘটনা ঘটে। সকাল থেকে তিন জেলা থেকে আসছে বিক্ষিপ্ত অশান্তির খবর। এরই মধ্যে ১৫ শতাংশ ভোট পড়ল রাজ্যে। শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) তৃতীয় দফার ভোটগ্রহণ প্রক্রিয়া। নজর রয়েছে ৩ জেলার ৩১ টি কেন্দ্রে। নির্বাচনকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাও বিক্ষিপ্ত অশান্তির খবর মিলছে।

Advt

Related articles

আজমেরে ভিডিও কলে নিট পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি

দেশজুড়ে নিট(NEET) পরীক্ষা নিয়ে তোলপাড়ের মাঝেই ফের পরীক্ষার আগের দিন আজমেরে ভিডিও কলে নিট পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে ৩০...

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...