Friday, June 26, 2026

তৃণমূল করার “অপরাধে” কৃষকের খড়ের গাদায় আগুন, অভিযুক্ত বিজেপি

Date:

Share post:

ভোটবঙ্গে (West Bengal Assembly Election) রাজনৈতিক সন্ত্রাস অব্যাহত। শাসক-বিরোধী একে অপরের দিকে অভিযোগ তুলছে। তারই মধ্যে তৃণমূল করার “অপরাধে” এক কৃষকের (Farmer) খড়ের গাদায় (Haystack) আগুন (Fire), অভিযুক্ত বিজেপি (BJP)। তৃণমূলের (TMC) বুথ এজেন্ট সঞ্জয় পোড়ের খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকাল, মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) শ্যামপুর (Shyampur) বিধানসভায় নাকোল গ্রাম পঞ্চায়েতের বৈকন্ঠপুরের ২২ নং বুথে।

তৃণমূলের নঅভিযোগ, মঙ্গলবার সারাদিন বুথে দায়িত্ব সামলানোর শেষে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করছিলেন পেশায় কৃষক সঞ্জয় পোড়ে। সেই সময় তিনি লক্ষ্য করেন, বাড়ির পাশের খড়ের গাদায় আগুনে লেগে দাউ দাউ করে জ্বলছে। এরপরেই পরিবারের সদস্য এবং আশপাশের বাসিন্দারা জল দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

তৃণমূলের এজেন্টের আরও অভিযোগ, তিনি তৃণমূল করায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। তাঁর বক্তব্য, “আমরা সজাগ না থাকলে বাড়িতেও আগুন ধরে যেত। প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারতো। বিজেপি আমার গোটা পরিবারকে জানে মেরে দেওয়ার চেষ্টা করছে।” যদিও তৃণমূল কর্মীর এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। গেরুয়া শিবিরের বক্তব্য, এই ঘটনার সঙ্গে তাদের কেউ যুক্ত নয়।

আরও পড়ুন:বুথে যাচ্ছেন করোনা রোগী, যত্রতত্র ছড়িয়ে গ্লাভস! কমিশনকে তুলোধনা ডাঃ কুণাল সরকারের

Advt

Related articles

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...