Friday, June 26, 2026

উত্তরবঙ্গের মেধাবী পড়ুয়াদের পাশে টেকনো ইন্ডিয়া, ক্যাম্পাসেই উত্তরবঙ্গ মেধা রত্ন উৎসব ২০২১

Date:

Share post:

উত্তরবঙ্গের সমস্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে মঙ্গলবার টেকনো ইন্ডিয়া ক্যাম্পাসে(techno India campus) আয়োজিত হল উত্তরবঙ্গ মেধা রত্ন উৎসব ২০২১(Uttar Banga Medha Ratna utsav 2021)। এদিন এই উৎসবে উপস্থিত ছিলেন ভারতীয় বায়ুসেনার প্রাক্তন মার্শাল অরূপ রাহা(Anup Raha), সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালযের ভাইস চান্সলর সত্যম রায়চৌধুরী(Satyam Roy Choudhary), উপস্থিত ছিলেন প্রফেসর ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়(Dhrubajyoti Chatterjee)।

আরও পড়ুন:ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা কলকাতায়

এদিন মেধা রত্ন উৎসবে বক্তব্য রাখতে গিয়ে, ভারতীয় বায়ুসেনার প্রাক্তন মার্শল অরূপ রাহা বললেন, উত্তরবঙ্গের সমস্ত মেধাবী ছাত্র-ছাত্রীরা এর থেকে উপকৃত হবেন বলে আমি আশাবাদী। তবে সব মেধাবী ছাত্র-ছাত্রীরা হয়তো পুরস্কৃত হচ্ছে না কিন্তু তাদের উৎসাহিত করার জন্যই আমাদের এই প্রচেষ্টা। পুরস্কৃত করার সংখ্যাটা দিন দিন বাড়ানো হচ্ছে তবে ছাত্র-ছাত্রীরা যাতে অনুপ্রাণিত হয় সেটির দিকে আমরা বিশেষ নজর দিচ্ছি। মেধা রত্ন হল তাদেরকে একটি সম্মান দেখানো, শুধু ছাত্র-ছাত্রী নয় তাদের বাবা মা এবং পরিবারের যে ত্যাগ, তার প্রতি সম্মান দেখানো হলো মেধা রত্নর প্রধান উদ্দেশ্য। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী পর্বের পাশাপাশি ভারতীয় সেনার বিহার রেজিমেন্ট ও গোর্খা রেজিমেন্টের সংযুক্ত ব্যান্ডের কুচ-কা-আওয়াজের মাধ্যমে অনুষ্ঠানটিকে আরও আকর্ষণীয় করে তুলেছিল।

Advt

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...