Saturday, April 4, 2026

শিল্পীদের ‘রগড়ে দেব’ মন্তব্য থেকে সরে আসতে রাজি নন দিলীপ, তীব্র প্রতিবাদ লকেটের

Date:

Share post:

শিল্পীদের ‘রগড়ে দেব’ মন্তব্য থেকে একটুও সরে আসতে রাজি নন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আবারও নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বললেন, শিল্পীরা কোনও কাজ করেন না। সারাজীবন বিতর্কই করেছেন। মঙ্গলবার ফের এমন মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি। তবে এবার দিলীপের এহেন মন্তব্যের তীব্র বিরোধিতা করলেন তাঁর দলেরই নেত্রী তথা একুশের বিধানসভা নির্বাচনের চুঁচুড়া কেন্দ্রের প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। তিনি বলেন, তিনি এই ধরণের মন্তব্য সমর্থন করেন না। তাঁর কাছেও এমন মন্তব্য অসম্মানজনক।

দিলীপ ঘোষ বলেছিলেন,”আমি শিল্পীদের বলেছি, আপনারা গান গান, নাচুন। ওটা আপনাদের শোভা পায়। রাজনীতি করতে আসবেন না। ওটা আমাদের জন্য ছেড়ে দিন। নাহলে রগড়ে দেব। আর শিল্পীরা জানেন, আমি কীভাবে রগড়াই।” তাঁর এই মন্তব্যের পরই শিল্পীরা তীব্র বিরোধিতা করেন তাঁর। বিজেপির অনেক নেতা-কর্মীরাও এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন।

আরও পড়ুন-মাওবাদী হেফাজতে এক জওয়ান, নকশালদের দাবি, মধ্যস্থতাকারীর নাম জানাক সরকার

মঙ্গলবার সকালে লকেটের সমর্থনে রোড শো করতে চুঁচুড়ায় পৌঁছন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁরা প্রায় তিন কিলোমিটারের বেশি ওই রোড শো করেন। আর রোড শো শেষে দিলীপের মন্তব্যের সমালোচনা করেন লকেট চট্টোপাধ‌্যায় বলেন, “আমি নিজেও একজন শিল্পী। আমি জানি, সিনেমা, টিভিতে অভিনেতা-অভিনেত্রীরা কতটা কষ্ট করে কাজ করেন। লাইট, সাউন্ড, ক‌্যামেরা, দর্শক আমাদের কাছে ভগবান। আমার অন‌্য সহ-শিল্পীরা কী মন্তব‌্য করেছেন জানি না, আমি দিলীপবাবুর এই ধরনের মন্তব‌্যকে কখনওই সমর্থন করি না। এটা আমার কাছেও অসম্মানজনক।”

Advt

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...