Friday, June 26, 2026

এবার কোভিড পজিটিভ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

Date:

Share post:

এবার কোভিড (Covid 19) পজিটিভ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব (CM Biplab Kumar Deb)। মঙ্গলবার টুইট করে তিনি জানিয়েছেন।

দেশজুড়ে বাড়ছে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা। দ্রুতগতিতে ছড়াচ্ছে সংক্রমণ। ভারতে (India) দ্বিতীয় ওয়েভ আছড়ে পড়ার পর মঙ্গলবার দ্বিতীয় দিন কোভিডে আক্রান্তের সংখ্যা পেরোলো ১ লাখের গণ্ডি। এর মধ্যেই আজ খবর মিলছে ত্রিপুরার (Tripura) মুখ্যমন্ত্রী করোনায় আক্রান্ত। বিপ্লব কুমার দেব নিজের টুইটার হ্যান্ডেলে লিখেছেন, “আমি কোভিড-১৯ পজিটিভ। নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছি। চিকিৎসকদের পরমর্শ মেনে চলছি। সবার কাছে আমার অনুরোধ, আপনারা কোভিড সংক্রান্ত নির্দেশিকা মেনে চলুন এবং সুস্থ থাকুন।”

আরও পড়ুন-ব্যাপক ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে ভারতীয় সেনা, জানালেন বিপিন রাওয়াত

গোটা দেশজুড়ে চলছে করোনার টিকাকরণ। গত জানুয়ারিতেই বিমানে আগরতলা (Agartala) পৌঁছয় করোনা ভ্যাকসিনের (Covid Vaccine) ৫৬ হাজার ৫০০ ডোজ। মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে (MBB Airport) ইন্ডিগোর একটি বিমানে পুনের সেরাম ইনস্টিটিউটের তৈরি করোনা ভ্যাকসিন কোভিশিল্ড সে রাজ্যে পৌঁছয়। সেখান এই ভ্যাকসিন নিয়ে যাওয়া হয় গোর্খাবস্তির NHM-এর কার্যালয়ে। ওই কার্যালয় থেকেই প্রতিষেধকটি রাজ্যের প্রতিটি জেলায় বিতরণ করা হয়। ১৬ জানুয়ারি থেকে শুরু হয় ভ্যাকসিন দেওয়া। রাজ্যের ১৫টি সেন্টারে টিকাকরণ চলছে। প্রথম পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের দেওয়া হয় এই প্রতিষেধক। এখনও ৪৫ বছর বা তার ঊর্ধ্বে যাঁদের বয়স তাঁদের টিকাকরণ চলছে।

Advt

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...