Wednesday, June 3, 2026

রানাঘাট দক্ষিণে জয় নিয়ে নিশ্চিত তৃণমূলের বর্ণালী

Date:

Share post:

ভোটের আবহে শেষ মুহূর্তের প্রচারে কোমর বেঁধে ময়দানে নেমেছে সবাই। পিছিয়ে নেই রানাঘাট দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী বর্ণালী দে । ১৭ এপ্রিল, শনিবার পঞ্চম দফায় নির্বাচন রানাঘাট দক্ষিণ কেন্দ্রে।

বুধবার নিজের বিধানসভা এলাকায় একটি বর্ণাঢ্য রোড শো করেন তিনি। আর তার সেই রোড- শো দেখতে চতুর্দিকের মানুষ ছিল মুখিয়ে। আশপাশের বাড়িগুলি থেকে রীতিমতো পুষ্প বৃষ্টি হচ্ছিল তার ওপর। যা দেখে জয়ের ব্যাপারে আরও বেশি কনফিডেন্ট বর্ণালীদেবী জানালেন, ‘প্রচারে মহিলা, বৃদ্ধ ও নতুন ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। জয়ী হওয়ার পর জলের সমস্যার দ্রুত সমাধান করব। দলনেত্রীর উন্নয়নের অঙ্গীকারকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করব’। তিনি আরও বলেন, ‘গত পাঁচ বছরে সিপিআইএম বিধায়ককে সাধারণ মানুষ দেখতে পাননি। তিনি কাজ করেননি। ভোটে জিতে সাধারণ মানুষের দাবিদাওয়া পূরণ করতে চাই। আগেও মানুষের সঙ্গে ছিলাম, আগামী দিনেও থাকব। মানুষের জন্য কাজ করতে চাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা জীবন দিয়ে হলেও পালন করব।

আসুন দেখেনি সেই রোড-শোর এক ঝলক।

আরও পড়ুন- পরীক্ষা পে চর্চা: সব বিষয়কে সমান গুরুত্ব দেওয়ার পরামর্শ মোদির

Advt

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...