Friday, June 26, 2026

ছ’মাস আগে রহস্যমৃত্যু, বনগাঁয় যুবকের পচা-গলা দেহ উদ্ধার

Date:

Share post:

উদ্দেশ্য বন্ধুর টাকা হাতানো। তাই বন্ধুকে মেরে প্লাস্টিকে সেই মৃতদেহ মুড়িয়ে ঘর বন্ধ করে রাখে মৃতের বন্ধুরা। তাও এক দু দিন নয়। ৬ মাস ধরে পড়ে ছিল প্লাস্টিকে মোড়া মৃতদেহটি।তদন্তে নেমে সেই পচা-গলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এরপরই মৃত্যুর রহস্য উদঘাটন করে তারা। ঘটনাটি ঘটেছে বনগাঁর গোবরাপুর এলাকায়। খুনের অভিযোগে অভিজিৎ সন্ন্যাসী নামে এক যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়ে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। প্রণব বিশ্বাস নামে আরেক অভিযুক্তর সন্ধানও শুরু করেছেন আধিকারিকরা।
পুলিশ সূত্রের খবর, মৃত যুবকের নাম সুদীপ মজুমদার। তাঁর বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে। সুদীপের পরিবার জানায় দীর্ঘদিন ধরেই কোনও খোঁজ ছিল না সুদীপের। তাই খবর পেতে ফেসবুকে একটি পোস্টও করা হয়েছিল। আর সেই পোস্ট দেখেই পুলিশ তাঁদের সঙ্গে যোগাযোগ করে। তাঁরা এসে মৃত সুদীপ্তকে শনাক্ত করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সুদীপের টাকা হাতিয়ে তারপর তাঁকে খুন করেছে দুই অভিযুক্ত।

এর আগে শনিবার গোবরাপুর এলাকাতেই একটি ঘরের মধ্যে থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচা-গলা দেহ উদ্ধার করেছিল পুলিশ। পাশের ঘরের ভাড়াটিয়া অভিজিৎকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছিল পুলিশ। জানা যায়, গোবরাপুর এলাকার কৃষ্ণ দাসের বাড়ির দোতালার পাশাপাশি দুটি ঘরে অভিযুক্ত অভিজিৎ সন্ন্যাসী ও প্রণব বিশ্বাস ভাড়া থাকতো। প্রায় ছমাস ধরে অভিযুক্ত প্রণবের ঘরটি বন্ধ ছিল। ঘরটি পরিষ্কার করার জন্য দরজার তালা ভেঙে ঘরে ঢুকতেই পচা দুর্গন্ধ পান কৃষ্ণ দাসের ছেলে। খবর পেয়ে পুলিশ এসে কাঠের বাক্সের মধ্যে কালো প্লাস্টিকে মোড়া মৃতদেহ উদ্ধার করে তদন্তের শুরু করেছিল।জানা গেছে, মাসখানেক আগে বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছিল অভিজিৎও৷ এরপর তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মৃত সুদীপ অভিযুক্তদের পূর্বপরিচিত বন্ধু। সুদীপ জমি কেনার জন্য টাকা নিয়ে মাস ছয়েক আগে অভিযুক্তদের সঙ্গে দেখা করতে গোবরাপুরে এসেছিলেন। পুলিশের দাবি ,অভিযুক্তরা তাঁকে জমি কিনে দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নিয়ে খুন করে৷ এরপর মৃতদেহ পলিথিনে মুড়ে কাঠের পাটাতনের মধ্যে রেখে দেয়। এরপর ঘরটিতে বাইরে থেকে তালা দিয়ে এলাকা ছেড়ে চলে যায় প্রণব। তারপর থেকেই নিখোঁজ ছিল প্রণব।

Advt

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...