Friday, April 3, 2026

উদয়ন গুহর উপর হামলা, দেওয়া হল ‘জয় শ্রীরাম’ ধ্বনি

Date:

Share post:

দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহর গাড়িতে হামলার অভিযোগ উঠল বিজেপি-র বিরুদ্ধে। অভিযোগ, হামলা চালানোর সময় ‘জয় শ্রীরাম’ ধ্বনিও দেওয়া হচ্ছিল। যদিও হামলা এবং ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ইতিমধ্যেই হামলার বিষয়টি নির্বাচন কমিশনের কাছে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব।
শনিবার ভোটকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে জেলার একাধিক জায়গা। তৃণমূল প্রার্থী উদয়ন সকাল থেকেই গাড়িতে করে নিজের বিধানসভা কেন্দ্রের নানা এলাকায় ঘুরছিলেন। অভিযোগ, ভেটাগুড়ির কাছে তাঁর গাড়ি এলে বিজেপি কর্মীরা হামলা চালায়। উদয়নের গাড়ির পিছনেই ছিল সাংবাদিকদের একটি গাড়ি। সেই গাড়ির উপরও হামলা চালানো হয় বলে অভিযোগ।
দিনহাটার প্রার্থী উদয়ন গুহ বলেন, “বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে আমি সকাল থেকে ঘুরছি। ভেটাগুড়ির নীলকুঠি যাত্রাপাড়া এলাকায় যখন আমি গিয়েছিলাম, তখন বিজেপি সমর্থকরা আমার গাড়ি লক্ষ্য করে ভাঙচুর করতে আসে। সে সময় চালক দ্রুত গাড়ি চালিয়ে আমাকে বার করে নিয়ে আসেন। কিন্তু আমার পিছনে থাকা সংবাদমাধ্যমের গাড়িটি আটকে ধরে এবং ভাঙচুর চালান বিজেপি সমর্থকরা।’’ তাঁর অভিযোগ, ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেননি তাঁরা। উদয়নের কথায়, “কোনও ব্যবস্থা না নেওয়া হলে এ ধরনের ঘটনা ঘটবে।”

Advt

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...