Saturday, June 27, 2026

একটি ভিডিও, কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে ফের প্রশ্ন উঠে গেল

Date:

Share post:

চতুর্থ দফা ভোটের মুখে ফের আর একটি ভিডিওকে নিয়ে চরম বিতর্ক শুরু রাজনৈতিক মহলে। ভিডিওটি ট্যুইটারে পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। সেই ভিডিওটি নিশ্চিতভাবে কেন্দ্রীয় বাহিনীর কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলে দিল।

কী রয়েছে সেই ভিডিওতে? এক মিনিটের ওই ভিডিওতে দেখা যাচ্ছে তৃণমূলের একটি ক্যাম্প অফিস কেন্দ্রীয় বাহিনী ভেঙে দিচ্ছে। ভাঙার মধ্যেও রয়েছে চরম পাশবিকতা। ঘটনাটি বজবজ কেন্দ্রের মায়াপুরের একটি বুথের দৃশ্য।

এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী বর্ষীয়ান অশোক দেব এবং বিজেপির তরুণ আদক।

ভিডিওটি পোস্ট করে তৃণমূলের পক্ষে প্রশ্ন করা হয়েছে কাদের স্বার্থে এই ঘটনা ঘটল! প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও নির্বাচন কমিশনের দায়িত্ব এই ঘটনার জবাব দেওয়া।

আরও পড়ুন- রাজ্যে ভোট-চতুর্দশীর ৪৪ আসনে কে কার বিরুদ্ধে খেলতে নামছে দেখুন

ভোট চলাকালীন বিগত দু সপ্তাহে বারবার তৃণমূল কংগ্রেস কমিশনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে কমিশনের পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠেছে। তৃণমূলের অভিযোগ, নির্বাচন কমিশন আসলে বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করছে। বিজেপি অবশ্য তা মানতে নারাজ। কিন্তু তৃণমূলের পোস্ট করা এই ভিডিওটির ব্যাখ্যা নিশ্চিতভাবে কমিশনকে দিতেই হবে। কিছু কিছু ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর অতি -সক্রিয়তা নিয়ে অভিযোগও উঠেছে। এক্ষেত্রে ‘এখন বিশ্ববাংলা সংবাদ’ ভিডিওর সত্যতা যাচাই না করলেও ভিডিওটি যে কেন্দ্রীয় বাহিনীর আচরণ নিয়ে প্রশ্ন তুলে দিল তা বলার অপেক্ষা রাখে না।

 

আরও পড়ুন- করোনা-প্রোটোকল মেনেই করতে হবে ভোটপ্রচার, নির্দেশিকা জারি কমিশনের

Advt

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...