Tuesday, April 7, 2026

চতুর্থ দফার কয়েক ঘন্টা আগে অপসারিত ভাঙড়ের আইসি

Date:

Share post:

রাত পোহালেই রাজ্যে চতুর্থ দফার নির্বাচন। ঠিক তার কয়েক ঘন্টা আগে ভাঙড় থানার আইসি শ্যামপ্রসাদ সাহাকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। তাঁর বদলে দায়িত্ব দেওয়া হল তীর্থেন্দু গঙ্গোপাধ্যায়কে। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা STF-র ইনস্পেকটর পদে কর্মরত ছিলেন তিনি। ভাঙড় থানার আইসি বদলি হয়ে গেলেন ভবানীভবনে।

গত কয়েকদিন ধরেই ভাঙড় থানার ওসি শ্যামপ্রসাদ সাহাকে বদলির দাবি করছিলেন সিপিএম ও আইএসএফের নেতারা। শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করতে গিয়ে সেখানে অবস্থানে বসে পড়েন সিপিএম ও সংযুক্ত মোর্চার নেতারা। প্রায় আড়াই ঘন্টা ধরে মুখ্য নির্বাচনী আধিকারিককে ঘেরাও করে রাখেন সিপিএম নেতারা। এই ঘটনার পর অবশেষে রাত্রে বদলি করা হয় ভাঙড় থানার ওসি শ্যামপ্রসাদ সাহাকে। তাঁর বদলে দায়িত্ব দেওয়া হল তীর্থেন্দু গঙ্গোপাধ্যায়কে।

আরও পড়ুন- একটি ভিডিও, কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে ফের প্রশ্ন উঠে গেল

Advt

 

 

Related articles

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...