Saturday, April 11, 2026

ক্যামেরা ঘুরিয়ে ছাপ্পা ভোটের চেষ্টা , রুখল তৃণমূল-সিপিআইএম

Date:

Share post:

নির্বিঘ্নেই চলছিল চতুর্থ দফার ভোটগ্রহণ প্রক্রিয়া। কিন্তু তারমাঝেই হুগলির চার চারটি বুথে ঢুকে ক্যামেরা ঘুরিয়ে ভোট দেওয়ার অভিযোগ উঠল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ ছাপ্পা ভোট দিতে এসেছিল ব্যক্তিটি। গোটা ঘটনায় সিপিআইএম প্রার্থী রজত ব্যানার্জী ও তৃণমূল কংগ্রেসের বুথ কর্মীরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

জানা গেছে, শনিবার সকালে ভোটগ্রহণ প্রক্রিয়া চলাকালীন আচমকাই এক ব্যক্তি শকুন্তলা কালীতলা প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে  ঢুকে যান। এবং  ২৪৯, ২৫০, ২৫১ ও ২৫২ বুথে থাকা চারটি ক্যামেরাকে ঘুড়িয়ে ইভিএম মেশিনের দিকে ছাপ্পা ভোট দিতে যান।  এরপরই তাকে ঘিরে প্রতিবাদ দেখাতে থাকেন লাইনে দাঁড়িয়ে থাকা ভোটাররা। বিক্ষোভে মুখে পড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিটি। শেষে জনতার রোষ থেকে তাকে বাঁচিয়ে তার পালিয়ে যাওয়ার পথ করে দেয় পুলিশ। এতে ভোটারদের বিক্ষোভের মুখে পড়েন ওই পুলিশকর্মী।

অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিটি কেনই বা ক্যামেরা ঘুরিয়ে দিল, কী ছিল তাঁর উদ্দেশ্য, এইনিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় তৃণমূল ও সংযুক্ত মোর্চার কর্মীরা। তাঁদের দাবি ওই ব্যক্তির পরিচয় জানত পুলিশ। এবং পুলিশের অনুমতি পেয়েই ব্যক্তিটি বুথে ঢোকার সাহস দেখিয়েছিল। ব্যক্তিটি গেরুয়া শিবিরের সমর্থক বলে অভিযোগ করছেন এলাকার স্থানীয় তৃণমূল ও সিপিআইএম নেতৃত্ব। এবং পদ্মশিবিরের হয়েই ছাপ্পা ভোট দিতে এসেছিল বলে দাবি তাঁদের ।

Advt

Related articles

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...