Friday, April 3, 2026

শীতলকুচির ঘটনার সিআইডি তদন্ত হবে : মমতা

Date:

Share post:

কোচবিহারের শীতলকুচির ( Shital Kuchi, cochbihar) ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করতে মমতা বন্দ্যোপাধ্যায়(chief minister Mamata Banerjee) সিআইডি তদন্তের(CID investigation) নির্দেশ দিলেন। মুখ্যমন্ত্রী এদিন বলেন যদিও এই মুহূর্তে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন কমিশনের দায়িত্ব। তবু জনগণের দ্বারা নির্বাচিত আমাদের সরকার এখনও পশ্চিমবঙ্গ শাসন করছে। সেই সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে আমারও অবশ্যই কিছু দায়িত্ব রয়েছে। আমি সেই দায়িত্ব পালনের জন্যই শীতলকুচির আজকের ঘটনার সিআইডি তদন্তের নির্দেশ দিচ্ছি।

শনিবার সকালে চতুর্থ দফা বিধানসভা নির্বাচনের দিন শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৫ জনের মৃত্যুর জন্য পুরোপুরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার দাবি ঘটনাটি পূর্ব পরিকল্পিত। আর এর অন্যতম ষড়যন্ত্রকারী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মমতার আরও দাবি নির্বাচন কমিশন তাদের দায়িত্ব যথাযথ ভাবে পালন করছে না। পুলিশ অফিসারদের বদলি করে দেওয়া হয়েছে। পরিবর্তে যাদের দায়িত্বে বসানো হয়েছে তারা এখানকার সম্পর্কে খুবই কম জানেন।

মমতা বন্দোপাধ্যায় আরো বলেছেন, প্রধানমন্ত্রী এদিন বলেছেন কেন্দ্রীয় বাহিনী আত্মরক্ষার প্রয়োজনে গুলি চালিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, কাদের আত্মরক্ষা? এ রাজ্যের নিরীহ ভোটাররাই তো কেন্দ্রীয় বাহিনীর দ্বারা আক্রান্ত হচ্ছেন।

Advt

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...