Monday, March 23, 2026

ওওওও দিদিই… মোদির বিরুদ্ধে ইভটিজিং-এর অভিযোগ, থানা পাঠাচ্ছে কমিশনে

Date:

Share post:

“দিদি কথাটি তো ভালো। কিন্ত ওওও দিদি বলে নানা সুর করে মোদি( narenda modi)  যা করছেন তা ইভটিজিংকে উৎসাহিত করবে। পাড়ায় পাড়ায় মহিলাদের উত্যক্ত করতে শেখাচ্ছেন উনি। অবিলম্বে আইনত মোদির বিরুদ্ধে ব্যবস্থা হোক।”

 

এই দাবিতে রবিবার আমহার্স্ট স্ট্রিট থানায় বিক্ষোভ দেখালেন উত্তর কলকাতার একঝাঁক তরুণতরুণী। দেওয়া হল স্মারকলিপি। বাবান সোম, অমৃতা মুখোপাধ্যায়, দেবদ্যুতি দেবরা যেমন ছিলেন, তেমনই ছিলেন জয় মুখোপাধ্যায়, মৃত্যুঞ্জয় পাল, সৌরভ রায়রা। থানার সামনে সভা হয়। বক্তারা বলেন,” বাংলার সংস্কৃতিতে ইভটিজিং প্রমোট করছেন মোদি।” প্রধানমন্ত্রীর কুশপুতুল পোড়ান তাঁরা।

পুলিশ আধিকারিকরা জানান নিয়মমত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তাঁরা অভিযোগ নিতে পারেন না। তবে এই স্মারকলিপি তাঁরা নির্বাচন কমিশনে পাঠিয়ে দিচ্ছেন। বিক্ষোভকারীরাও জানান তাঁরা কমিশনের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিচ্ছেন।

আরও পড়ুন:‘কেউ বাড়াবাড়ি করলে, জায়গায় জায়গায় শীতলকুচি হবে,’ বিস্ফোরক দিলীপ

Advt

Related articles

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...