Saturday, April 11, 2026

কমানো হলো ভোট প্রচারের সময়, হঠাৎ বড় সিদ্ধান্ত কমিশনের

Date:

Share post:

আর ৪৮ ঘণ্টা নয়, এবার থেকে Silence Period বা প্রার্থীদের প্রচার বন্ধ করে দিতে হবে ভোটের দিনের ৭২ ঘণ্টা আগেই৷

চতুর্থ দফা ভোটের শেষে হঠাৎই এমন বেনজির ঘোষণা নির্বাচন কমিশনের (Election Commission)। আর এই সিদ্ধান্তকে জরুরি অবস্থার সঙ্গে তুলনা করেছে তৃণমূল (TMC)৷

নির্বাচন কমিশন শনিবার রাতে ঘোষণা করেছে,
এবার থেকে আর ৪৮ ঘণ্টা নয়, ভোটের দিনের ৭২ ঘণ্টা আগে বন্ধ করে দিতে হবে ভোটের প্রচার। বাংলায় মোট ৮দফার ভোটের মধ্যে ৪ দফার ভোট সম্পন্ন হয়েছে। শনিবার ভোটের চতুর্থ দফায় ৫ ভোটারের মৃত্যুও হয়েছে। প্রতিটি দফায় ক্রমশ হিংসাবৃদ্ধির ঘটনায় এবার নড়েচড়ে বসল কমিশন। প্রচারের শেষ মুহুর্তে কোনও ধরনের উস্কানিমূলক বার্তা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পঞ্চম দফার ভোট থেকে পরবর্তী প্রতিটি দফার ভোটের ৭২ ঘণ্টা আগেই প্রচার বন্ধ করার নির্দেশ দিয়েছে কমিশন৷ প্রসঙ্গত, রাজ্যে এখনও ৪ দফার ভোট বাকি৷ পরবর্তী দফার ভোট হবে ১৭, ২২, ২৬ এবং ২৯ এপ্রিল। নির্বাচন কমিশনের ঘোষণা করা নতুন নিয়ম অনুসারে, এই ৪ দফার প্রার্থীরা প্রচারের জন্য তুলনামূলক কিছুটা কম সময় পাবেন।

আর কমিশনের এই নির্দেশিকাকেই জরুরি অবস্থার সঙ্গে তুলনা করেছে তৃণমূল৷ বলা হয়েছে, “দেশে জরুরি অবস্থার মতো পরিস্থিতি৷ কমিশন এখন বিজেপি-র (BJP) হুকুম পালনে মরিয়া হয়ে উঠেছে৷ একইসঙ্গে প্রথম ৪ দফার ভোটের প্রার্থীরা বেশি সময় পাওয়ায়, পক্ষপাতিত্বের অভিযোগও উঠতে শুরু করেছে৷ ওদিকে, আত্মবিশ্বাসের সুরে শাসকদলের বক্তব্য, এর পরও জয় হবে মমতা বন্দ্যোপাধ্যায়েরই (Mamata Banerjee)৷

Advt

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...