Sunday, March 1, 2026

‘শাহ-মোদির গোলামি করছে কমিশন’, তীব্র আক্রমণ অভিষেকের

Date:

Share post:

দেশের নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের৷

রবিবার এক টুইটে কমিশনকে উদ্দেশ্য করে অভিষেক (Abhisek Banerjee) বলেছেন, নরেন্দ্র মোদি এবং অমিত শাহের ‘দাসত্ব’ করছে নির্বাচন কমিশন (ECI)৷

আরও পড়ুন-“শীতলকুচিতে গণহত্যা হয়েছে”: নিহতদের পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা মমতার

মূলত ভোটপ্রচারের নিয়মবিধি পরিবর্তন এবং শীতলকুচিতে ৭২ ঘন্টা কোনও রাজনৈতিক নেতানেত্রীকে প্রবেশ করতে না দেওয়ার কমিশনের সিদ্ধান্ত নিয়েই তৃণমূল সাংসদের এই বার্তা৷ টুইটে কমিশনের বিরুদ্ধে মোদি এবং শাহের গোলামি করার অভিযোগও তুলেছেন তিনি।

টুইটে অভিষেক লিখেছেন, “নির্বাচন কমিশন যেভাবে নরেন্দ্র মোদি এবং অমিত শাহের দাসত্ব করছে, তা জঘন্য৷ ক্ষমতার লোভ বিজেপিকে (BJP) অন্ধ করে দিয়েছে।নির্বাচন কমিশন তো অন্তত নিরপেক্ষ (impartial) থাকার নাটকটাও করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের লোকদের সঙ্গে দেখা করা কমিশন ৩ দিনের জন্য আটকাতে পারে, কিন্তু মানুষের মন থেকে মমতাকে সরাবেন কীভাবে?”

প্রসঙ্গত, রাজ্যে এখনও ৪ দফা ভোট বাকি আছে৷ আগামী ১৭, ২২, ২৬ এবং ২৯ এপ্রিল এই ভোটগুলি হবে । নির্বাচন কমিশন শনিবার রাতে নতুন এক নির্দেশিকা জারি করে পরবর্তী ৪ দফার প্রার্থীদের প্রচারের সময় হ্রাস করেছে৷ আগেই কমিশনের এই নির্দেশিকাকে জরুরি অবস্থার সঙ্গে তুলনা করেছে তৃণমূল৷ এবার একই ইস্যুতে আরও চড়া সুরে কমিশনকে বিঁধলেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷
Advt

spot_img

Related articles

যে ভাষায় আক্রমণ সেই ভাষাতেই উত্তর: তৃণমূলের ডিজিটাল কর্মীদের বার্তা নেতৃত্বের

সময়ের সঙ্গে বদলেছে রাজনীতির ভাষা। তেমনই বদলেছে রাজনীতির পথ চলার ধরণও। সেই পথে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের ডিজিটাল...

SIR-এ ১ কোটি ২৫ লক্ষ ভোটারের নাম বাদ! সরব দেশবাঁচাও গণমঞ্চ

নির্বাচন কমিশন (Election Commission of India) শনিবার বাংলার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। তাতে বাংলার প্রায় ১ কোটি...

বিজেপির টার্গেটে কীভাবে কাজ কমিশনের: বাংলার হয়রানির তথ্য পেশ অভিষেকের

নির্বাচন কমিশনের (Election Commission) পেশ করা ভোটার তালিকার পরে যখন গোটা রাজ্যের মানুষ নিজেদের নাগরিকত্ব, অস্তিত্ব নিয়ে হয়রানির...

‘প্লেসিবো এফেক্ট’, উৎপল সিনহার কলম

" পলভরকে লিয়ে কোই হমে প্যার কর লে ঝুটা হি সহি... " মহাসমারোহে না হোক, ছলনা হয়েও প্রেম আসুক প্রেমহীন শুষ্ক...