Friday, June 19, 2026

কয়লাকাণ্ডে বাঁকুড়ার পুলিশ সুপার কোটেশ্বর রাওকে তলব CBI-এর

Date:

Share post:

কয়লাকাণ্ডে এবার বাঁকুড়ার এসপিকে (SP) কোটেশ্বর রাওকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই (CBI) আগামীকাল তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছে। গত বৃহস্পতিবার পঞ্চম বারের জন্য লালাকে তলব করে CBI। কয়লা পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালাকে সেদিন জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারো আধিকারিকরা।

সিবিআই সূত্রে জানানো হয়েছে, এই কয়লা পাচারের কাজে লালাকে সব রকম ভাবে সাহায্য করত গুরুপদ। তাই তাঁর সঙ্গী গুরুপদকে এদিন লালার মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছিল বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-৪ জন নয়, ৮ জনকে গুলি করে মারা উচিত ছিল শীতলকুচিতে! বিস্ফোরক রাহুল সিনহা

কিন্তু কয়লা পাচার তদন্ত দ্রুত এগোনোর ক্ষেত্রে মূল বাধা সুপ্রিম কোর্টের নির্দেশিকা। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত লালাকে গ্রেফতার করা যাবে না। এর আগে ৬ এপ্রিল পর্যন্ত রক্ষাকবচ ছিল লালার। সেই অনুযায়ী ৬ তারিখ পার হলেই লালকে নিজেদের হেফাজতে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল সিবিআই। কিন্তু ৬ তারিখ ফের নতুন করে লালাকে স্বস্তির খবর শুনিয়েছে শীর্ষ আদালত । রক্ষাকবচ বাড়িয়ে ১৩ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। ফলে, আপাতত লালাকে এক্ষুনি গ্রেফতার করতে পারবে না সিবিআই।

এরপর আজ, সোমবার কয়লাকাণ্ডে এবার বাঁকুড়ার এসপিকে (SP) কোটেশ্বর রাওকে তলব করল সিবিআই।

Advt

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...