Friday, June 19, 2026

IPL: ১২ কোটির স্পনসরশিপের প্রস্তাব! মাঠের বাইরেও চমক বৈভবের

Date:

Share post:

ভারতীয় ক্রিকেটে বিশ্ময় বালকের নাম বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi )। চলতি আইপিএলে একের পর এক রেকর্ড সৃষ্টি করেছেন ১৫ বছরের কিশোর। মাঠের বাইরেও নয়া নজির সৃষ্টি করছেন বৈভব। বাজারদরেও রীতিমতো তাক লাগিয়ে দিচ্ছেন বৈভব(Vaibhav Suryavanshi)। তার কাছে ইতিমধ্যেই এসেছে বছরে ১২ কোটির স্পনসরশিপের প্রস্তাব।

রিপোর্ট অনুযায়ী, বর্তমানে ব্যাট স্পনসর থেকে বছরে প্রায় ৫০ লক্ষ টাকা আয় করেন এই কিশোর। তবে চুক্তিতে শেষ হচ্ছে। নতুন একাধিক কর্পোরেট সংস্থা মুখিয়ে আছেন বৈভবের সঙ্গে চুক্তি করতে। বড় বিনিয়োগ করতে প্রস্তুত সংস্থাগুলি।

এবারের আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করছেন সূর্যবংশী। ইতিমধ্যেই ৬৮০ রান এবং ২৪০-রও বেশি স্ট্রাইক রেটে ব্যাট করে সে শুধু টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকই নয়, অনেকের অন্যতম পছন্দের ক্রিকেটারও হয়ে উঠেছে। ব্যাট হাতে ঝড় তুলছেন, আইপিএলে নিত্য নতুন রেকর্ড সৃষ্টি করছেন কিশোর ব্যাটার। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২৯ বলে ৯৭ রান করেন বৈভব সূর্যবংশী। ১২টি ছক্কা , ৫টি চার মেরেছেন।

একটুর জন্য ক্রিস গেইলের রেকর্ড ভাঙতে পারেননি। ৩০ বলে আইপিএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড আছে ক্রিস গেইলের। ২৮ বলে ৯৭ রানে থাকা বৈভব, ২৯ বলেই ছক্কা হাঁকিয়ে শতরান করার মরিয়া প্রয়াস চালান কিন্ত ছক্কার বদলে সেটা ক্যাচ হয়ে যায়। বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য ১৫ বছর বয়সি বৈভবকে ক্রিকেটারকে ‘ইউনিভার্সাল বেবি বস’ বলছে সম্প্রচারকারী চ্য়ানেল

Related articles

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...