Saturday, June 20, 2026

শীতলকুচি ঘটনার তদন্ত করব কারা প্ল্যানে ছিল, সব জোগাড় করেছি: বিজেপিকে তোপ মমতার

Date:

Share post:

শীতলকুচির প্রসঙ্গ টেনে বিজেপিকে আক্রমণ শানালেন মমতা । এরা নাকি রাজনীতি করবে রাজনীতি করতে গেলে কথাবর্তা শেখা দরকার। বুঝে কথা বলা দরকার। রাজনীতি মানে করে খাওয়া নয়। বিজেপি মনে করছে রাজনীতি মানে গুলি করার অধিকার দেওয়া, এটা রাজনীতি নয়। চারটি লোককে ভোটের লাইনে গুলি করে মেরে নিল। তার পরেও বলছে ৮ জনকে গুলি করা উচিত ছিল। সবাইকে বুকে গুলি করে দাও। এরা অদ্ভূত। একটা রাজনৈতিক দল বুক লক্ষ্য করে গুলি চালিয়ে দিতে বলছে। এদের নিষিদ্ধ করা উচিত। যারা গুলি চালানোর পক্ষে সওয়াল করে তাদের রাজনৈতিক ভাবে নিষিদ্ধ করা উচিত।
এভাবেই রানাঘাটের সভায় বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ভোট পেতে হিন্দু-মুসলমান করছে বিজেপি এমনটাই বক্তব্য তৃণমূল নেত্রীর।
তার সাফ কথা, আমরা ছদ্মবেশী ধর্ম করি না। মমতা বলেন,
অসুস্থ শরীরে কষ্ট হচ্ছে। কিন্তু আপনারা কি চান বাংলা বহিরাগত গুন্ডাদের হাতে চলে যাক? বাংলাকে বাঁচাতে হবে।
পাশাপাশি তাঁর বক্তব্য, আমি কিন্তু এই ঘটনায় ছেড়ে কথা বলব না। আমাকে অত বোকা ভাবার কোনও কারণ নেই। সব জোগাড় করেছি, আরও করব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উদ্দেশ্যে তাঁর বক্তব্য, গোটাটাই অমিত শাহর পরিকল্পনায় হয়েছে। গুলি করে খুন করার পর ক্লিনচিট দিচ্ছেন।
তিনি আরও বলেন, সকালে যে রাজবংশী ভাই মারা গিয়েছে, বিজেপি তুমি নিজের কর্মীকে নিজে হত্যা করেছো, লজ্জা নেই? আমি নিন্দা করছি। আমি তাকেও সাহায্য করব।

Advt

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...