Wednesday, June 24, 2026

বাড়ল নিরাপত্তা, দমদম মেট্রো স্টেশনে উদ্ধার প্রায় ৩৫ লক্ষ টাকার বেআইনি সোনা!

Date:

Share post:

দমদম মেট্রো স্টেশনে উদ্ধার হল প্রায় ৩৫ লক্ষ টাকার অবৈধ সোনা। এই সোনা উদ্ধারকে কেন্দ্র করে নিরাপত্তা বাড়ানো হয়েছে স্টেশন ও সংলগ্ন এলাকায় । ৪৪১ গ্রাম সোনা সহ একটি ব্যাগ উদ্ধার করে রেল পুলিশ। ব্যাগের মালিক এই বিপুল পরিমাণ সোনার বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেননি। একই সঙ্গে মূল্যবান এই ধাতুর বৈধ কাগজপত্রও ওই ব্যক্তির কাছে ছিল না ।
জানা গিয়েছে, বিকেল ৪টে নাগাদ কর্তব্যরত এক মহিলা আরপিএফ কর্মী দমদম স্টেশনে যাত্রীদের ব্যাগ স্ক্যান করছিলেন। তখনই এই ব্যাগ এক্স-রে করতে গিয়ে ওই সেখানকার মেশিনে সোনার হদিশ মেলে।
সোনার বিষয়ে সন্তোষজনক জবাব না পেয়ে মেট্রো রেলের আধিকারিকরা বিকেল স্থানীয় সিঁথি থানায় খবর দেন। দ্রুত কলকাতা পুলিশের একটি দল দমদম মেট্রো স্টেশনে আসে। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য ওই অবৈধ সোনা এবং ব্যাগের মালিককে আটক করা হয়েছে।
মেট্রো স্টেশনে স্ক্যানার মেশিন বসানো আছে জানার পরও কেন ওই ব্যক্তি এত বিপুল পরিমাণ সোনা নিয়ে ব্যাগে করে মেট্রো স্টেশন পার হওয়ার চেষ্টা করছিলেন তার সঠিক তথ্য খুঁজে বার করার চেষ্টা করছে পুলিশ।

Advt

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...