Wednesday, February 18, 2026

৪ জন নয়, ৮ জনকে গুলি করে মারা উচিত ছিল শীতলকুচিতে! বিস্ফোরক রাহুল সিনহা

Date:

Share post:

শীতলকুচি (Shitalkuchi) কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। চতুর্থ দফা ভোট গ্রহণের সকালে কেন্দ্রীয় বাহিনীর (Central Force) গুলির বলি ৪টি তরতাজা প্রাণ। যা এক নজিরবিহীন ঘটনা। ঠিক কী পরিস্থিতিতে বুক, মাথা লক্ষ্য করে গুলি চালালো জওয়ানরা। কার নির্দেশে প্রাণঘাতী গুলি চালানোর ঘটনা। সমাজের সকল স্তরে নিন্দার ঝড়।

কিন্তু নিজেদের অবস্থান থেকে পিছু হটছেন না বিজেপি (BJP) নেতারা। দিলীপ ঘোষ (Dilip Ghosh) থেকে শুরু করে সায়ন্তন বসু (Sayantan Basu) কিংবা রাহুল সিনহা (Rahul Sinha) সেদিন গুলি চালানোর ঘটনাকে শুধু সমর্থন করাই নয়, আরও বিতর্কিত ও উস্কানিমূলক মন্তব্য করছেন।

রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা হাবরা কেন্দ্রের প্রার্থী রাহুল সিনহার মন্তব্যে আঁতকে উঠছেন সকলে। শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যুর ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি নেতা বলেন, “ওখানে চারজন নয়, আটজনকে গুলি করে মারা উচিত ছিল।” রাহুল সিনহার এমন মন্তব্যের পর অনেকের বিস্মিত হয়েছেন।

এর আগে শীতলকুচি কাণ্ড নিয়ে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, “শীতলকুচির মতো ঘটনা বাকি চার দফায় আরও ঘটবে। প্রয়োজনে আরও ১৬ বার ঘটবে। ভোট লুঠে এসেছিলেন, তাই গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী (Central Force)।” তাঁর এই মন্তব্যে রাজ্য রাজনীতি তোলপাড়।

শীতলকুচির মৃতদের “দুষ্টু ছেলে’’ আখ্যা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। যা নিয়েও শুরু হয়েছে জোর বিতর্ক।

Advt

 

spot_img

Related articles

আজকের রাশিফল: ১২ রাশির অর্থ, কর্ম ও প্রেম ভাগ্য, দৈনিক রাশিফল আপডেট

কোথাও কাজের চাপ, আবার কোথাও সম্পর্কের উষ্ণতা। গ্রহের অবস্থান ইঙ্গিত দিচ্ছে নতুন সুযোগ ও সতর্কতার মিশেল। চলুন, একটু...

মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের পরে সর্বভারতীয় জয়েন্ট: তাক লাগানো ফল বর্ধমানের কুন্তলের

রাজ্য থেকে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে বর্ধমানের কুন্তল চৌধুরি। রাজ্যের সরকারি পাঠক্রমে পড়াশোনা করে...

রক্তবিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত, দুর্গাপুরে শেষ হল বেসকনের দশম বার্ষিক সম্মেলন

রক্তবিজ্ঞানের নিত্যনতুন গবেষণা এবং চিকিৎসার উৎকর্ষ নিয়ে এক বিশেষ আলোচনা সভার সাক্ষী থাকল শিল্পশহর। দুর্গাপুরে আয়োজিত হয়ে গেল...

পুষ্টিতে বাড়তি নজর রাজ্যের, মিড ডে মিলে পড়ুয়াদের পাতে এবার অতিরিক্ত ডিম

রাজ্যের স্কুলপড়ুয়াদের পুষ্টির নিরিখে এক বড়সড় পদক্ষেপ করল শিক্ষা দফতর। এবার মিড ডে মিলের পাতে নিয়মিত বরাদ্দের বাইরেও...