Tuesday, March 24, 2026

স্পুটনিক ভি ভ্যাকসিনকে ছাড়পত্র দিল কেন্দ্র

Date:

Share post:

লাফিয়ে বাড়ছে করোনা। দেশে দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই চোখ রাঙাচ্ছে করোনা। এমনকি সংক্রমণের রাশ টানতে আংশিক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে কয়েকটি রাজ্য। তবে এই বাড়বাড়ন্তের মধ্যেই আশার আলো। শেষমেষ করোনাভাইরাস মোকাবিলায় রাশিয়ায় তৈরি স্পুটনিক ভি ভ্যাকসিনকে ছাড়পত্র দিল কেন্দ্র। কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের পর এই নিয়ে তৃতীয় করোনা ভ্যাকসিন ভারতে ছাড়পত্র পেল। রাশিয়ার এই টিকা ৫৯টি দেশে ব্যবহার হচ্ছে এবং এটি ৯১.৬ শতাংশ কার্যকর বলে জানা গিয়েছে। প্রশাসন সূত্রের খবর, সব ঠিক থাকলে জুনের মধ্যে ভারতের বাজারে এসে যাবে স্পুটনিক ভি।
হায়দরাবাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানি ডক্টর রেড্ডি ল্যাবরেটরি এই ভ্যাকসিন ভারতে ব্যবহারের অনুমোদনের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছিল। ভারতে স্পুটনিক ভি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য রাশিয়ার ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ)-এর সঙ্গে গত বছরের সেপ্টেম্বরে হাত মিলিয়েছিল ডক্টর রেড্ডি।
ভারতে লাগামছাড়া হারে বেড়েই চলেছে করোনা। কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই টালমাটাল ভারত। তার মধ্যেই করোনা ভ্যাকসিনের যোগানে অপ্রতুলতা নিয়ে বিভিন্ন জায়গা থেকে অভিযোগও আসছে । এ হেন পরিস্থির মধ্যেই আশার খবর, অক্টোবরের মধ্যেই দেশে আরও ৫টি করোনা ভ্যাকসিন আসতে চলেছে। স্পুটনিক ভি টিকার অনুমোদনে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য মিলবে। স্পুটনিক ভি ভ্যাকসিনকে জরুরিকালীন ভিত্তিতে ব্যবহারের অনুমতি দিয়েছে সিডিএসসিও (সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন)-এর বিশেষজ্ঞ কমিটি।

Advt

Related articles

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...

বিজেপি নেত্রীর স্বামীকে বাংলার পর্যবেক্ষক!  ‘শাহি সংবাদ’ কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপি বাদে বাকি সব দলই তুলেছে। এমনকি এখন আর সেটা বাংলায়...

KKR: দায়িত্ব বাড়ল রিঙ্কুর, সুরের ছন্দেও হিট ওয়াটসন

  দুয়ারে আইপিএল(IPL)। তার আগে বড় ঘোষণা কেকেআরের(KKR)। নাইট ব্রিগেড বড় দায়িত্ব পেলেন রিঙ্কু সিং(Rinku Singh)।অজিঙ্ক রাহানের ডেপুটি হলেন...