Wednesday, June 24, 2026

দিলীপ ঘোষের রোড শো ঘিরে রণক্ষেত্র রসিকপুর

Date:

Share post:

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)-এর রোড-শো ঘিরে রণক্ষেত্র বর্ধমানের রসিকপুর। মঙ্গলবার, বিকেলে বিজেপি (Bjp) রাজ্য সভাপতির রোড শো-র সময় তৃণমূল-বিজেপির সংঘর্ষ বাধে। দু’পক্ষের বেশ কয়েকজনের আহত হওয়ার খবর মিলেছে।

এদিন, বর্ধমান শহরে রোড শো করছিলেন বিজেপির রাজ্য সভাপতি। অভিযোগ, সেই রোড শো রসিকপুরে ঢুকতেই পরিস্থিতি উত্তপ্ত হয়। তৃণমূলের (Tmc) অভিযোগ, মিছিল থেকে বেরিয়ে বিজেপির কর্মী-সমর্থকরা তাদের দলীয় কার্যালয় ভেঙে দেয়। পাল্টা বিজেপির অভিযোগ, মিছিল লক্ষ্য করে ইট ছোড়েন শাসকদলের কর্মী-সমর্থকরা।

এরপরই তৃণমূলের তরফ থেকে রসিকপুর-সহ বর্ধমানের শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানো হয়। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী-সমর্থকরা। তাঁদের অভিযোগ, বর্ধমান শহরকে অশান্ত করতে চাইছে বিজেপি।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামে বিশাল পুলিশ বাহিনী সহ কেন্দ্রীয় বাহিনী।

আরও পড়ুন- ৭ বছর পর অ্যাসিড হামলা মামলায় ১৪ বছরের কারাদণ্ডের শাস্তি

Advt

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...