Thursday, April 2, 2026

নিষেধাজ্ঞা উঠলেই আজ প্রচার মমতার

Date:

Share post:

নির্বাচন কমিশনের নির্দেশে ২৪ ঘণ্টা তাঁর প্রচারে নিষেধাজ্ঞা জারি। সোমবার (Monday) রাত আটটা থেকে মঙ্গলবার (Tuesday) রাত আটটা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) প্রচারে নিষেধাজ্ঞা জারি থাকছে। আর তারপরেই প্রচারে নামছেন তৃণমূল (Tmc) নেত্রী। মঙ্গলবার, রাত আটটার পরে বারাসত এবং বিধাননগর (Bidhannagar) এই দুই জায়গায় প্রচার করবেন মমতা।

কারণ, পঞ্চম দফার নির্বাচনে প্রচারের সময়সীমা আগেই কমিয়ে দিয়েছে কমিশন। নতুন নিয়ম অনুযায়ী, ভোটগ্রহণের ৭২ ঘণ্টা আগেই প্রচার শেষ করে ফেলতে হবে। সেই কারণে প্রচার জন্য হাতে আর সময় থাকবে না তৃণমূল নেত্রীর হাতে। মঙ্গলবার রাত দশটার মধ্যেই মধ্যেই পঞ্চম দফার জন্য প্রচার শেষ করতে হবে। সেই কারণে আটটার পরে মাত্র ২ ঘণ্টার মধ্যেই দুটি প্রচার করবেন তিনি। বারাসতে (Barasat) মঙ্গলবার দিন প্রচার সভা করার কথা ছিল তৃণমূল নেত্রীর।

বুধবারই, উত্তরবঙ্গে প্রচারে যাচ্ছেন তৃণমূল নেত্রী। একইসঙ্গে শীতলকুচিতে রাজনৈতিক নেতা-নেত্রীদের ঢোকার বিষয়ে যে নিষেধাজ্ঞা জারি রয়েছে, তাও বুধবার শেষ হচ্ছে। তৃণমূল সূত্রের খবর, শীতলকুচি নিহতদের পরিবারের সঙ্গে সেখানে গিয়ে দেখা করতে পারেন মমতা। পয়লা বৈশাখ, ১৫ এপ্রিল কলকাতায় রোড শো করার কথা রয়েছে তৃণমূল নেত্রীর।

আরও পড়ুন:ভোট প্রক্রিয়া চলাকালীনই মুখ্য নির্বাচন আধিকারিকের পদে বসছেন সুশীল চন্দ্র

Advt

 

 

Related articles

ISL: ভোটের জন্য ডার্বির দিন বদল, জানুন মোহন-ইস্ট ম্যাচের দিনক্ষণ

জল্পনায় সিলমোহর। বাংলায় বিধানসভা নির্বাচনের জন্য আইএসএলের (ISL) বড় ম্যাচের দিন পরিবর্তন। বিধানসভা নির্বাচনের কারণে আগামী ৩ মে...

কালিয়াচকের অশান্তি বিজেপির গেমপ্ল্যান! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে তোপ মমতার

মালদহের(Maldha) কালিয়াচকের ঘটনা নিয়ে প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীকে কোন খবর দেওয়া হয়নি। তাঁর সঙ্গে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি কেউ যোগাযোগ...

বৃহস্পতিবার সকাল থেকেই চড়া রোদে পুড়ছে কলকাতা, বাঁকুড়া-পুরুলিয়ায় দাবদাহের পূর্বাভাস!

এপ্রিলের শুরু থেকেই ভ্যাপসা গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ (South Bengal weather)। চৈত্রেই তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা হাওয়া...

বন্ধ হল Uber Shuttle! শয়ে শয়ে ব্যবসায়ীরা EMI-এর টাকা জোগাড় নিয়ে চিন্তায় 

আজ থেকে বন্ধ হল কলকাতা–সহ দেশজুড়ে উবর শাটল (Uber Shuttle service) পরিষেবা বন্ধ হল। উবর শাটলের জেরে দেশজুড়ে...