Sunday, June 28, 2026

দুরন্ত হাফ-সেঞ্চুরিতে সেহওয়াগ ও পান্ডিয়ার রেকর্ড ছুঁলেন দীপক হুডা

Date:

Share post:

পাঞ্জাব কিংস ২২১/৬
রাজস্থান রয়্যালস ২১৭/৭
পাঞ্জাব জয়ী ৪ রানে

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল ২০২১-এ নিজেদের প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলেন দীপক হুডা। ওয়াংখেড়েতে ১টি চার ও ৬টি ছক্কার সাহায্যে মাত্র ২০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন দীপক হুডা।
২৮ বলে ৬৪ রানের দুরন্ত ইনিংস খেলেন পাঞ্জাব কিংসের মিডল অর্ডার ব্যাটসম্যান। শেষমেশ ইনিংসের ১৮তম ওভারের তৃতীয় বলে হুডাকে আউট করেন আইপিএল নিলামের সবথেকে দামি ক্রিকেটার ক্রিস মরিস। ৪টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৬৪ রান করে রিয়ান পরাগের হাতে ধরা পড়েন হুডা।
পাঞ্জাবকে বড় রানের ইনিংসে পৌঁছে দিতে হুডা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এমন ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে বীরেন্দ্র সেহওয়াগ ও হার্দিক পান্ডিয়ার একটি আইপিএল রেকর্ডও ছুঁয়ে ফেলেন তিনি।
আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দ্রুততম হাফ-সেঞ্চুরির নিরিখে সেহওয়াগ ও পান্ডিয়ার সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয়স্থানে বসে পড়েন দীপক।
২২২ রানের টার্গেট তাড়া করতে নেমে যেভাবে রাজস্থান রয়্যালস প্রাথমিক ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল তাতে মনে হচ্ছিল একপেশে জয় পাবে পাঞ্জাব কিংস। কিন্তু তা হতে দিলেন না রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। অধিনায়কোচিত শতরান করে শেষ অবধি লড়াইয়ে রাখলেন দলকে। চাপের মুখে দুরন্ত শতরান এল কেরলের স্যামসনের ব্যাট থেকে।
এবারের আইপিএলে প্রথম শতরান এলো সঞ্জু স্যামসনের ব্যাট থেকে। অধিনায়ক হিসেবে অভিষেকেই সর্বাধিক রানের রেকর্ডটিও নিজের দখলে নিলেন রাজস্থান রয়্যালসের নতুন অধিনায়ক।

Advt

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...