Saturday, June 27, 2026

বাইরে থেকে লোক এনে কোভিড ছড়িয়ে পালিয়ে গিয়েছে, বিজেপিকে দুষলেন মমতা

Date:

Share post:

বাংলায় এক মাস ধরে নির্বাচন পর্বে চোখ রাঙাচ্ছে করোনাভাইরাস (coronavirus)। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আটদফার ভোট হওয়ায় রাজনৈতিক কর্মসূচি বন্ধ করারও উপায় নেই। এই পরিস্থিতিতে কমিশনের বহু দফায় ভোট করার সিদ্ধান্তকে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বলার পাশাপাশি এবার বাংলায় কোভিড ছড়ানোর জন্য ‘বহিরাগত’ বিজেপি (bjp) নেতাদের দায়ী করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। বুধবার নির্বাচনী প্রচারে জনগণকে মাস্ক পরা ও সতর্ক থাকার পাশাপাশি পর্যাপ্ত টিকা না পাঠানোর অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মমতা। ঘটনাচক্রে, বাংলায় একাধিকবার ভোট প্রচারে আসা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কোভিড আক্রান্ত হওয়ার খবরও মিলেছে এদিন।

আরও পড়ুন-রোড শো-এ জনজোয়ার: টিকা নিয়ে মোদিকে তীব্র আক্রমণ অভিষেকের

বিজেপিকে দুষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় আবার কোভিড ছড়িয়ে দিয়েছে ওরা। সব ভালো করে দিয়েছিলাম আমরা। সময়মতো যদি টিকা দিয়ে দিত তাহলে আর কোভিড হত না। ভোটের প্রচারের নামে এবার বাইরে থেকে বিস্তর লোক এনেছে। আর আমাদের এখানে রোগ ছড়িয়ে দিয়ে পালিয়ে গিয়েছে। এখন বলছ ভোট দাও! আগের বার কোভিড যখন হয়েছিল তখন কিন্তু এরা কেউ আসেনি। এখন ভোট, তাই এসেছে প্রচারের জন্য।

করোনা টিকার অপ্রতুলতা প্রসঙ্গে মমতা বলেন, কোভিডের পর্যাপ্ত ইনজেকশন কেন্দ্র দিচ্ছে না। আমি কিছু জোগাড় করেছি, কাল থেকে দেব। করোনার সময় মোদি- অমিত শাহ কিছু করল না। তখন ওদের দেখা পাওয়া যায়নি। এখন বাইরে থেকে লোক এনে কোভিড বাড়াচ্ছে।

Advt

Related articles

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...